,

কারা কর্তৃপক্ষের ভুলে যুক্তরাষ্ট্রে হাজার হাজার কয়েদির মেয়াদের আগেই মুক্তি

news-image

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ১৩ বছর ধরে কারা কর্তৃপক্ষের ভুলের কারণে হাজার হাজার কয়েদি সাজার মেয়াদ শেষ হওয়ার আগেই কারগার থেকে মুক্তি পেয়েছে। সাজার মেয়াদ ভুলভাবে হিসাব করায় গত ১৩ বছরে অন্তত ৩,২০০ কয়েদি আগেভাগে মুক্তি পেয়েছে। ২০০৩ সাল থেকে এ ঘটনা ঘটছে বলে এক বিবৃতিতে স্বীকার করেছেন অঙ্গরাজ্যের গভনর্র জে ইন্সলি।
তিনি বলেছেন, কারাগারে থাকাকালীন সময় ভালো আচরণের বিষয়টি কয়েদিদের সাজা মওকুফের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে প্রয়োগ করার বিষয়ে মার্কিন সুপ্রিম কোটের্র নির্দেশ বাস্তবায়ন করতে গিয়ে হিসাবে এ ধরনের ভুল হয়েছে। এতে বন্দিরা সাজার মেয়াদ শেষ হওয়ার আগেই ছাড়া পেয়েছে। প্রত্যেক বন্দি গড়ে ৪৯ দিন আগেই মুক্তি পেয়েছে বলে জানান তিনি। সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হলো- ২০১২ সালেই এ ভুলের বিষয়টি উপলব্ধি করেছিল কারা কর্তৃপক্ষ। তা সত্ত্বেও সংশোধনের পদক্ষেপ নেয়নি তারা। জে ইন্সলি বলেছেন, 'অব্যাহতভাবে ১৩ বছর ধরে এ সমস্যা কি করে চলতে পারে তা বোধগম্য নয় এবং এটি হতাশার। আসলে এটি পাগলামি ছাড়া আর কিছুই নয়।' শাস্তির মেয়াদ পূর্ণ করার জন্য মুক্তিপ্রাপ্ত বন্দিদের খুঁজে বের করার চেষ্টা করছেন মার্কিন কারা কর্মকর্তারা।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা