,

আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনের বেশি মোতায়েন করেছি : কাজী রকিবউদ্দিন

news-image

নিউজ ডেস্ক : পৌরসভা নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে এবং নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। তিনি বলেছেন প্রয়োজনের তুলনায় বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করেছি। আশা করছি কোনো সমস্যা হবে না।

সোমবার রাত পৌনে ৯টায় নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি সব ধরনের প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। ইতোমধ্যে নির্বাচনের সব সরঞ্জাম জেলায় জেলায় পৌঁছে গেছে। ভোটের আগেই কেন্দ্রে কেন্দ্রে সেগুলো পৌঁছানো হবে।’ 

সিইসি বলেন, ‘সব জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এবার প্রচুর বিজিবি মোতায়েন করেছি। আরও কম মোতায়েনের কথা ছিল কিন্তু পরিস্থিতি বিবেচনা করে তা বাড়িয়েছি।’ 

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অধিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন। 

সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণের ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যেহেতু এটা পলিটিক্যাল নির্বাচন সেহেতু কিছুটা পলিটিস্ক হচ্ছে। পলিটিক্যাল দলগুলো তাদের অনুসারীদের এবং প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ন্ত্রণে রাখবেন বলে আশা রাখি। তারা যেন আইনশৃঙ্খলা ভঙ্গ না করে।’ 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা