,

অস্ট্রেলিয়া ৪৫৯ রানে এগিয়ে

news-image

স্পোর্টস ডেস্ক : মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনের শেষে চোখে রীতিমতো অন্ধকারই দেখছিল ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার ৫৫১ রানের জবাবে ৯১ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসা দলটি বাকি ৪ উইকেট নিয়ে কতদূরই বা যেতে পারত! কিন্তু ড্যারেন ব্রাভো দারুণ এক টেস্ট ইনিংস খেলে লড়াইটা মোটামুটি ভালোই চালালেন। সপ্তম উইকেটে কার্লোস ব্রাফেটের সঙ্গে ৯০ রানের এক জুটি গড়ে দলকে নিয়ে গেলেন মোটামুটি সম্মানজনক এক জায়গায়, ব্রাভোর ২০৪ বলে ৮১ আর কার্লোসের ১২৬ বলে ৫৯ রানের সুবাদে ক্যারিবীয়দের সংগ্রহটাও গিয়ে দাঁড়াল ২৭১-এ। 
উইকেটের এক প্রান্তে দাঁড়িয়ে ব্রাভো নিজে খেলেছেন, দলের একটা অংশকে খেলিয়েছেন। তাঁর সঙ্গী হয়েই যেন নিজেদের উজাড় করে দিলেন কার্লোস ব্রাফেটসহ কেমার রোচ এমনকি জেরম টেলর কিংবা এগারো নম্বর ব্যাটসম্যান জোমেল ওয়ারিক্যানও। শীর্ষ ব্যাটসম্যানদের লজ্জায় ভাসিয়ে কার্লোস ব্রাফেট ৫৯ রান তো করলেনই। রোচ-টেলর-ওয়ারিক্যানরা খেললেন নিজেদের সামর্থ্য অনুযায়ী ছোট ছোট অথচ গুরুত্বপূর্ণ তিনটি ইনিংস। রোজ ৪৪ বল খেলে করেছেন ২২, টেলর ২১ বলে ১৫ আর ওয়ারিক্যান শেষ অবধি অপরাজিত ছিলেন ৩৫ বলে ১১ রান করে। অস্ট্রেলিয়ার পক্ষে ৪টি করে উইকেট তুলে নিয়েছেন জেমস প্যাটিনসন ও নাথান লায়ন। ২টি উইকেট পিটার সিডল।
ওয়েস্ট ইন্ডিজকে ফলোঅন না করিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসটা অবশ্য শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া। ২৮০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে স্কোরবোর্ডে ৩ উইকেটে আরও ১৭৯ রান যোগ করেছে তারা। প্রথম ইনিংসে ১৪৪ রানের দারুণ ইনিংস খেলা উসমান খাজা এই ইনিংসে করেছেন ৫৬। প্রথম ইনিংসের আরেক সেঞ্চুরিয়ান, অধিনায়ক স্টিভেন স্মিথ দিন শেষে অপরাজিত আছেন ৭০ রানে। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার লিড ৪৫৯। হাতে আরও ৭ উইকেট রেখে লিডটাকে পর্বতের চূড়ায় নিয়ে যাওয়া তো অবধারিতই; আরও একটি বিশাল বিজয়ও যেন একই সঙ্গে চোখে দেখতে পাচ্ছে অস্ট্রেলিয়া। সূত্র: এএফপি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে