,

কোরিয়ার যৌনদাসীদের ক্ষতিপূরণ দেবে জাপান

news-image

 ২য় বিশ্বযুদ্ধের সময় কোরিয়ার লক্ষ লক্ষ নারীকে জাপানি সেনাদের মনোরঞ্জনে বাধ্য করা হয়েছিল। এসব যৌনাদাসীকে ক্ষতিপূরণ দেবে জাপান। সিউলে অনুষ্ঠিত দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ঐতিহাসিক এ চুক্তিতে সম্মত হয়েছে উভয় পক্ষ। চুক্তি অনুযায়ী, দক্ষিণ কোরিয়াকে প্রায় ৮৩ লাখ ডলার দেবে জাপান। এ খবর দিয়েছে বিবিসি। ২য় বিশ্বযুদ্ধের পর থেকেই দু’দেশের মধ্যে এ ইস্যু নিয়ে বৈরীতা চলছে। বলা হয়ে থাকে, প্রায় দুই লাখ নারীকে যুদ্ধের সময় যৌনদাসত্বে বাধ্য করা হয়েছিল।

এদের বেশির ভাগই ছিল কোরিয়ার অধিবাসী। বাকি নারীরা ছিল  চীন, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও তাইওয়ানের। দক্ষিন কোরিয়া এ জন্য জাপানের তরফ থেকে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়ে আসছে। একইসঙ্গে, ভাগ্যবিড়ম্বিত ওই নারীদের মধ্যে বেচে থাকা ৪৬ জনকে ক্ষতিপূরণ দেয়ারও দাবি জানিয়ে আসছে। খবরে আরও বলা হয়, দু’দেশের মধ্যে বৈরীতার প্রধান দুটি কারণের একটি এটা। অপর কারণটি হলো নানজিং গণহত্যা। দীর্ঘ দিনের এই দ্বন্দ্বের ইতি টানতে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আজ বৈঠকে বসেছিলেন। আগে থেকেই ধারণা করা হচ্ছিল যে বৈঠক থেকে ইতিবাচক কোন ঘোষণা আসতে পারে। কেননা, জাপান আগেই বলেছিল, কোরীয় যৌনদাসীদের ক্ষতিপূরণ বাবদ তারা সরকারি বরাদ্দ ঠিক করার কথা ভাবছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী ইউন বিউং সে’র সঙ্গে বৈঠকের পর জাপানের পররাষ্ট্র মন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, তার দেশের প্রধানমন্ত্রী শিনজো আবে আন্তরিকভাবে দুখ: প্রকাশ করেছেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা