,

চুম্বন ও বিকিনিদৃশ্যে সোনাক্ষীর ‘না’!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের অভিনেত্রী সোনাক্ষী সিনহা সম্প্রতি ছবিতে অভিনয়ের সময় চুম্বন দৃশ্য ও বিকিনিকে ‘না’ জানিয়েছেন। সিনেমার চুক্তিপত্রে সই করার আগেই এই ব্যাপারগুলো পরিষ্কার করে নিয়েছেন তিনি। সোনাক্ষী জানিয়েছেন, সিনেমায় অভিনয় করবেন; তবে, এর আগে সে ছবিতে কোনো চুমুর দৃশ্য কিংবা বিকিনি পরে অভিনয়ের দৃশ্যে অংশ নেবেন না এই মর্মে চুক্তিপত্রে পরিষ্কার উল্লেখ থাকতে হবে।
সোনাক্ষী সিনহা বলেছেন, ‘আমি চুমুর দৃশ্য বা খোলামেলা দৃশ্যে অভিনয় করতে স্বস্তি বোধ করি না এবং আমি বিশ্বাস করি আগে-ভাগে সেটা জানিয়ে দেওয়াই ভালো। যাতে করে পরে কোনো নির্মাতাকে ঝামেলায় পড়তে না হয়।’ তিনি বলেন, ‘আজ থেকে আমি এই ধরনের দৃশ্যে আর অভিনয় করব না এবং আমার পরিচালকেরাও আশা করি ব্যাপারটা বুঝবেন।
সোনাক্ষী বলেন, ‘বিষয়টা সবার জানা থাকলে মনে হয় না পরে কেউ এসব নিয়ে আমাকে আর অনুরোধ করবেন। চুমু এবং বিকিনি ছাড়া যদি কারও সিনেমা না হয়, তাহলে দয়া করে অন্য নায়িকা দেখুন। আমি ওসবের মধ্যে আর নেই।’ 
তবে সিনেমার চুম্বনদৃশ্যকে দোষের কিছু মনে করেন না নির্মাতারা। এমনকি ওই ধরনের দৃশ্য কেটে সংক্ষিপ্ত করা নিয়ে ভারতের নির্মাতাদের তোপের মুখে পড়েছিলেন দেশটির সেন্সর বোর্ড প্রধান। 
গত মাসে ভারতের গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল বলেছিলেন, ‘এই ধরনের সেন্সরশিপ ভাবপ্রকাশে বাধা সৃষ্টি করা ছাড়া আর কোনো কাজেই আসে না।’ টাইমস অব ইন্ডিয়া। মুম্বাই মিরর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে