,

আখাউড়ায় নিখোঁজের ৬দিন পর জেলের লাশ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : নিখোঁজের ৬দিন পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুলাল মিয়া (৫০) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আখাউড়া উপজেলার দেবগ্রাম রেলব্রীজ সংলগ্ন একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত দুলাল দেবগ্রামের মৃত আবদুল মোতালেবের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর রাতে মাছ ধরার জন্য জাল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর দুলাল আর বাড়ি ফেরেননি। এ ঘটনার পর অনেক খুঁজা-খুঁজি করেও দুলালের কোনো সন্ধ্যান মেলেনি। পরে সোমবার সকালে দেবগ্রাম রেলব্রীজ সংলগ্ন খালে স্থানীয়রা দুলালের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা