,

বিন লাদেনের সাবেক দেহরক্ষী মারা গেছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ রোগভোগের পর ইয়েমেনে মারা গেছেন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সাবেক দেহরক্ষী নাসের আল-বাহরি। আবু জান্দাল নামে পরিচিতি মি. আল-বাহরি শনিবার ইয়েমেনের দক্ষিণের শহর মুকাল্লার একটি হাসপাতালে মারা গেছেন, বলে বিবিসিকে জানিয়েছে হাসপাতাল সূত্র।

ওসামা বিন লাদেন যখন আফগানিস্তানে ছিলেন, মি. আল-বাহরি তার ব্যক্তিগত গাড়ির চালক হিসেবেও কাজ করেছেন।
ইয়েমেনের নাগরিক মি. আল-বাহরি, গুয়ানতানামো বে কারাগার থেকে ছাড়া পাবার পর ২০০৮ সালে নিজের দেশে ফিরে আসেন।

নব্বইয়ের দশকে বসনিয়া, সোমালিয়া এবং আফগানিস্তানে জঙ্গি হামলা চালানোর ক্ষেত্রে মি. আল-বাহরি সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে জানা যায়।
পরে তিনি আল কায়েদা থেকে বেরিয়ে যান। ইয়েমেনের তরুণ প্রজন্ম সন্ত্রাসবাদে উৎসাহিত হচ্ছে বলে ২০১০ সালে বিবিসি’র সাথে এক সাক্ষাৎকারে মি. আল-বাহরি সতর্কবাণী দিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১