,

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ইয়াবা ব্যবসায়ীর কারাদণ্ড

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ আটক দুই মাদক বিক্রেতাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার দিনগত রাত ৯ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকা থেকে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের সদস্যরা।
আটককৃতরা হলেন- ভাদুঘর ভূঁইয়া পাড়ার মৃত ফজলুল হকের ছেলে মো. সোহাগ (৪০) ও একই এলাকার দেওয়ান পাড়ার আব্দুর রহিম মিয়ার ছেলে মো. ইমরান (২৭)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন , মাদক ব্যবসায়ী সোহাগ ও ইমরানের বাড়ি থেকে ৫০ পিস করে ১০০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার স্বপ্না ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার স্বপ্না জানান, সোহাগকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং ইমরানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে দুজনেরই আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে