,

বাংলাদেশ ক্রিকেট লীগ শুরু হবে ১০ জানুয়ারি থেকে

news-image

বাংলাদেশ ক্রিকেট লীগ ২০১৬র প্রথম শ্রেণীর প্রতিযেগিতা ১০ জানুয়ারিতে শুরু হবে বলে জানিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যনি আকরাম খান। এ লীগে চারটি আঞ্চলিক দল উত্তর, দক্ষিণ, পূর্ব এবং এবং কেন্দ্রীয় নামে খেলাবে। যাতে অংশগ্রহণ করবে দেশিয় খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি খেলোয়াড়েরাও। আকরাম বলেন, “বিসিএল শুরু হবে জানুয়ারির ১০ তারিখে। এটি হবে ডাবল-লীগ ভিত্তিক খেলা। ফলে এখানে কোন ফাইনাল ম্যাচ থাকবে না গতবছরের মতো।”
 
জাতীয় দলের খেলোয়াড়েরাও বিসিএলের দলে অংশ নিতে পারবে বলে জানান আকরাম খান। তিনি বলেন, “বেশিরভাগ জাতীয় দলের খেলোয়াড় টি-২০ ক্যাম্পে ব্যস্ত সময় পার করবে। তবুও কোচ যদি মনে করেন তবে কোন ব্যাটসম্যান বা বোলারের অনুশীলনের জায়গা হতে পারে বিসিএলে অংশগ্রহণ। আকরাম আরও জানান, ক্রিকেটের ভেন্যু হিসেবে পরিচিত বেশিরভাগ স্টেডিয়াম ব্যস্ত থাকবে তাই বগুড়া এবং রাজশাহী হতে যাচ্ছে বিসিএলের ভেন্যু।  এবার বিসিএলের সঙ্গে যুক্ত থাকছে ওয়ালটন (কেন্দ্রীয় দল), প্রাইম ব্যাংক (দক্ষিণ দল), ইসলামী ব্যাংক (পূর্ব দল) এবং ক্রিকেট বোর্ড।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা