,

দুই সাংসদকে এলাকা ছাড়ার নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের অভিযোগে বরগুনার ক্ষমতাসীন দলের দুই সংসদ সদস্যকে দ্রুত নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

উপ-সচিব শামসুল আলম জানান, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন ও বরগুনা-১ আসনের সংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে আজ চিঠির মাধ্যমে এ নির্দেশনা দেয় ইসি।

এর আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরগুনা-২ আসনের সংদস্যকে গত ৬ ডিসেম্বর কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল ইসি। পরে তিনি দুঃখ প্রকাশ করেন। পুনরায় এ ধরনের কার্যক্রম করবেন না বলে লিখিতভাবে ইসিকে জানান। অপরদিকে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে প্রথম চিঠি দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল