,

চট্টগ্রামে ‘জঙ্গি’ আস্তানা থেকে রাইফেল, বিস্ফোরক ও সেনা পোশাক উদ্ধার

news-image

চট্টগ্রামের একটি বাসা থেকে স্নাইপার রাইফেল, বিস্ফোরক, গুলি ও সেনাবাহিনীর পোশাক উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানিয়েছে ওই বাসাটি জঙ্গিরা আস্তানা হিসেবে ব্যবহার করছিল। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার  বাবুল আক্তার জানান, হাটহাজারি থানার আমান বাজার এলাকায় হাজী ইছহাক ম্যানসন নামের ওই দুই তলা বাড়ির নিচতলায় শনিবার রাত দেড়টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। তিনি জানান, সেখান থেকে একটি এমকে-১১ স্নাইপার রাইফেল, ২০০ গুলি, দুটি ম্যাগজিন, দুই কেজি জেল এক্সপ্লোসিভ, ১০টি ডেটোনেটর, সেনাবাহিনীর ১২ সেট পোশাক, একজোড়া মেজর পদের র‌্যাংক ব্যাচ এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, জঙ্গি সংগঠন জেএমবি’র চট্টগ্রাম আঞ্চলিক কমান্ডার ফারদিন নাম পরিচয় গোপন করে ওই বাসাটি ভাড়া নিয়েছিল। 
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০১৪ সালের ২৩শে ফেব্রুয়ারি ময়মনসিংহে জঙ্গিদের বহনকারী পুলিশের একটি প্রিজন ভ্যানে হামলা চালিয়ে জেএমবির তিন জঙ্গিকে ছিনিয়ে নেয়ার পর এ বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে পুলিশ সদর দপ্তর থেকে একটি গোপন চিঠি দেশের সকল ইউনিটে পাঠানো হয়। স্পর্শকাতর ওই চিঠির অনুলিপিও ওই আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে। 
বাড়ির মালিক হাজী মোহাম্মদ ইছহাক জানিয়েছেন, ছয় মাস আগে বাসাটি ভাড়া নিয়েছিল আনুমানিক ৩২ থেকে ৩৫ বছরের এক যুবক। এসময় সে নাম বলেছিল নাফিস।  সে শহরে ব্যবসা করে বলে জানিয়েছিল।  তার স্ত্রী ও এক বছর বয়সী এক ছেলে ছিল।  
তিনি বলেন, ঘর খালি হওয়ার পর আমি নোটিশ দিয়েছিলাম।  সেটা দেখে নাফিস আমার সঙ্গে যোগাযোগ করে।  ব্যাচেলর বলে প্রথমে ভাড়া দেইনি। পরে স্ত্রী সন্তানের কথা বলায় ভাড়া দেই। তিনি জানান, নাফিস মোটর সাইকেলে করে চলাফেরা করতো। তবে বাসায় বেশি থাকত না।  তিনি জানান, ৮-১০ দিন আগে ঢাকায় বাড়ি যাবার কথা বলে নাফিস স্ত্রী আর ছেলেকে নিয়ে চলে যায়।  এরপর থেকে বাসা তালাবদ্ধ ছিল। 
রাজধানীর মিরপুরে ‘জঙ্গি’ আস্তানায় অভিযান চালিয়ে গ্রেনেড ও বিস্ফোরক উদ্ধারের একদিন পরই চট্টগ্রামে জঙ্গি আস্তানার সন্ধান পেলো পুলিশ। শুক্রবার রাজশাহীর বাগমারায় আহমদিয়া সম্প্রদায়ের মসজিদে আত্মঘাতি বোমা হামলার ঘটনায় দায় স্বীকার করেছে ইসলামি স্টেট আইএস।

mzamin.com

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা