,

জানুয়ারির মাঝামাঝি তীব্র শৈত্যপ্রবাহের আশংকা

news-image

বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলাসহ সিলেট অঞ্চলে মৃদু থেকে মাঝারি আকারের শৈত্যপ্রবাহ চলছে। এই শৈত্যপ্রবাহ আরো কিছুদিন চলবে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। কর্মকর্তারা বলছেন, এবছর শীত কিছুটা কিছুটা বিলম্বে শুরু হওয়ায় এখনো তীব্র শীত দেখা যায়নি। তবে জানুয়ারির মাঝামাঝি নাগাদ একটি তীব্র শৈত্যপ্রবাহের আশংকা রয়েছে। তবে ঠিক কবে থেকে এই তীব্র শৈত্যপ্রবাহ শুরু হতে পারে এবিষয়ে আবহাওয়া অধিদপ্তর এখনই নিশ্চিতভাবে কিছু বলছে না। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম বলছেন, বাংলাদেশের উত্তর-পশ্চিম থেকে সাইবেরিয়ার যে বাতাস আসে সেটি এবছর এখনো কম আছে। তবে জানুয়ারির মাঝামাঝি নাগাদ এটি বেড়ে যেতে পারে এবং সেসময় তীব্র শৈত্যপ্রবাহ দেখা যাবার সম্ভাবনা রয়েছে। তিনি বলছেন, তাপমাত্রা কম থাকলেও কুয়াশা কম থাকায় দিনের বেলা শীতের তীব্রতা খুব একটা বোঝা যাচ্ছে না। এ মৌসুমে শীত বিলম্বে শুরু হওয়ার পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাবও কাজ করছে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা ১০-৮ ডিগ্রী সেলসিয়াস থাকলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ, ৮-৬ এর মধ্যে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৬ এর নীচে থাকলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে