,

খুলনায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

news-image

খুলনা : খুলনার খালিশপুর রোটারি স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ওই শিক্ষকের নাম আশরাফ হাসান, তিনি স্কুলে ইংরেজি পড়ান।

যৌন হয়রানির শিকার ওই শিক্ষার্থীর বাবা বিষয়টি জানলেও লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলতে পারেননি। তবে একজন স্বজন এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

ওই স্বজন গত ২৫ ডিসেম্বর ফেসবুকে লেখেন, ‘কুকুর স্বভাবের পুরুষগুলো এটা কেন বোঝে না যে আমাদের শিক্ষকতার পেশা থেকে তাদের দূরে থাকা উচিত? আমার জনৈক সহকর্মী (সহকর্মী বলতে লজ্জিত আমি) এক ছাত্রীকে গতকাল যৌন হয়রানি করেছে, অল্পতে রক্ষা পেয়েছে মেয়েটি।’ এরপর এ স্ট্যাটাস পড়ে আজ পর্যন্ত শতাধিক ব্যক্তি দোষী শিক্ষকের শাস্তি দাবি করে কমেন্ট করেছেন।  

এর মধ্যে ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, শিক্ষক আশরাফ হাসান খালিশপুরে স্কুলের পাশের একটি ভবনে কোচিং ব্যবসা করেন। গত বৃহস্পতিবার সকালের ব্যাচে পড়তে যায় দশম শ্রেণির ছাত্রীরা।

পড়ানো শেষে শিক্ষক ওই ছাত্রীকে একটু অপেক্ষা করতে বলেন। এ সময়ই ওই শিক্ষক ছাত্রীকে হেনস্তা করেন। ছাত্রীটি চিৎকার করে উঠলে কয়েকজন এসে তাকে উদ্ধার করে। 

এ ব্যাপারে খোঁজ নিয়ে জানা গেছে, খালিশপুরের রোটারি স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল হক হলেন আশরাফ হাসানের ভগ্নিপতি। 

এ ব্যাপারে মো. আবদুল হক জানান, তিনি ঘটনাটি শুনেছেন। শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন—জানতে চাইলে তিনি বলেন, কোনো লিখিত অভিযোগ তিনি পাননি।

এ ব্যাপারে আশরাফ হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্কুলশিক্ষকদের মধ্যে বিরোধ রয়েছে। তাঁরা ষড়যন্ত্র করতে পারেন।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ ব্যাপারে কেউ এখনো অভিযোগ করেনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে