বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ছন্নছাড়া ফুটবল খেলেছে মামুনুলরা

news-image

এবারো সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকেই বাংলাদেশ দলের বিদায়কে দুঃখজনক এবং দুর্ভাগ্য বলে মনে করছেন জাতীয় দলের সাবেক ফুটবলাররা। তারা এও মনে করেন জাতীয় দল কেরালায় ছন্নছাড়া ফুটবল খেলেছে। তাই পরিস্থিতি বিবেচনায় অনূর্ধ্ব ২৩ দল নিয়ে কাজ করা উচিত।
 
অথচ ভারতের কেরালায় চলমান প্রতিযোগিতার ১১তম আসরে প্রত্যাশা ছিলো অন্তত সেমিফাইনালে খেলার। কিন্তু প্রথমে আফগানিস্তানের কাছে ৪-০ ও মালদ্বীপের কাছে বাংলাদেশের ৩-১ গোলের পরাজয়ে বাংলাদেশ এখন টুর্নামেন্ট থেকেই ছিটকে গেল। 
মালদ্বীপের বিপক্ষে ড্র করতে পারলেও বাংলাদেশ দলের সম্ভাবনা থাকতো শেষ চারে খেলার। কিন্তু সেই সুযোগ হাতছাড়া অধিনায়ক মামুনুলের দলের অসহায় আত্মসমর্পণে। আগের দুই আসরের ন্যায় এবারও সাফের গ্রুপ পর্ব থেকে বিদায় ঘটলো বাংলাদেশ দলের।
 
সাফে বাংলাদেশ দলের ব্যর্থতা প্রসঙ্গে জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার শফিকুল ইসলাম মানিক বলেন, ‘প্রত্যাশা ছিলো অনেক বড়। এখন আর কোনো প্রত্যাশা নেই। দুর্ভাগ্য আমাদের, সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারিনি। প্রথমে পেনাল্টিতে গোল খেয়েছি, শেষ দিকে গোল করে সমতায় ফিরেছিলাম। সেভাবে শেষ হলেও এক পয়েন্ট নিয়ে সেমিফাইনালে খেলার সম্ভাবনা থাকতো। গোল করার পর সেটি এক মিনিটও ধরে রাখতে পারিনি। পরিণামে দুই গোল খেয়েছি।’
 
পোস্ট অরক্ষিত রেখে এভাবে আক্রমণে যাওয়া ঠিক হয়নি জানিয়ে জাতীয় দলের সাবেক ও বর্তমানে চট্টগ্রাম আবাহনীর কোচ বলেন, ‘এভাবে আক্রমণে যাওয়া ঠিক হয়নি। আমরা তখন প্রতিপক্ষকে নিয়ে ভাবিনি। টানা তিনটি সাফে আমরা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছি। আমরা নিজেদেরকে জায়ান্ট হিসেবে ভাবি, কিন্তু মাঠের খেলায় আমরা সেটা করে দেখাতে পারিনি। এখন আমাদেরকে অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে ভাবতে হবে। এখানে ভালো কাজ করতে পারলে পরের বছর ফল পেতে পারি।’
 
ভাগ্যকে দায়ী করে সাবেক এই ফুটবলার বলেন, ‘দুর্ভাগ্য আমাদের, সৌভাগ্যের হাতছানি ছিলো। আমরা সেই সুযোগ হাতছাড়া করেছি। এই সুযোগটা নষ্ট করেছি। আমাদের খেলোয়াড়রা চেষ্টা করেছে, নিজেদের সেরাটা খেলার। আজকের ম্যাচে সৌভাগ্যও আমাদের ধরা দিয়েছে। আবার দুর্ভাগ্যও ধরা দিয়েছে। শেষ পর্যন্ত দুর্ভাগ্যই বিজয়ী হয়েছে।
 
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি ও জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী বলেন, এটা আসলে প্রত্যাশিত না। আমরা পরেও সমান করেও এক মিনিট সেটা রাখতে পারিনি। কাউন্টার এ্যাটাকে গিয়ে গোল খেয়েছি। একজন খেলোয়াড় হিসেবে মর্মাহত। এর আগে মালদ্বীপকে অনেকবার হারিয়েছি। আমাদের ক্লাবের দলও তাদের হারিয়েছে। এখন আমাদের অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে ভাবতে হবে। এখানে আরো বেশি কাজ করতে হবে।
 
পৌরসভা নির্বাচনে ভোট দিতে খুলনায় যাওয়ার কারণে বাংলাদেশ-মালদ্বীপের মধ্যকার গতকালের খেলাটি দেখতে পারেননি, বলেন এক সময়ের দেশ সেরা স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলাম। সাফের নিজেদের প্রথম খেলায় আফগানিস্তানের কাছে হার প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে আমরা প্রতিপক্ষ দল নিয়ে সেভাবে ভাবিনি। শুরু থেকেই আমরা মুহুর্মুহু আক্রমণে গিয়েছি। এটা আমাদের ভুল হয়েছে। আফগানিস্তান আমাদের তুলনায় অনেক শক্তিশালী। এটা জানার পরও নিজেদের ঘর না সামলিয়ে আক্রমণে গিয়েছি, এটা আমাদের ঠিক হয়নি। আমরা মাঠে ছন্নছাড়া ফুটবল খেলেছি।’ তিনি আরো বলেন, জাতীয় দল বিদেশে পাঠাবো কি পাঠাবো না, এটা নিয়ে চিন্তা করার এখনই সময়। আমার ব্যক্তিগত মত হলো খেলোয়াড়দের মধ্যে যতদিন পর্যন্ত আত্মবিশ্বাস না আসবে, ততক্ষণ পর্যন্ত বাহিরে পাঠানো ঠিক হবে না।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান