,

‘শিক্ষার গুণগত মানোন্নয়নে সরকারের বহুমুখী কর্মসূচি রয়েছে’

news-image

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল অথনৈতিক স্বনির্ভরতা ও নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়া। তারই আদর্শ ও স্বপ্নকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষে শিক্ষার গুণগত মানোন্নয়নে সরকারের বহুমুখী কর্মসূচি রয়েছে। 
শনিবার বিকেল তিনটায় সিলেট ক্যাডেট কলেজ মাঠে ওল্ড ক্যাডেট অ্যাসোসিয়েশন অব সিলেট (ওকাস) এর ৭ম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, প্রতিটি মানুষের উন্নয়নের জন্য সেবা ও আত্মত্যাগের সুমহান দায়িত্ব নিয়ে এক্স ক্যাডেটদের এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, দেশের ক্যাডেট কলেজগুলো গুণগত শিক্ষা প্রদানের আদর্শকেন্দ্র। প্রচলিত কারিকুলামের পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের বিভিন্ন কার্যক্রম এখানে গ্রহণ করা হয়। তাইতো প্রাক্তন ক্যাডেটরা সমাজে নিজ নিজ অবস্থানে সাফল্যের পরিচয় দিয়ে চলছেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ওকাস সভাপতি শাহনূর আলম, সিলেট ক্যাডেট কলেজের অধ্যক্ষ কমান্ডার সাইফুর রহমান বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে