,

চার কেজি সোনাসহ শাহজালালে ১জন আটক

news-image

নিউজ ডেস্ক : শনিবার রাতে চার কেজি সোনাসহ মো. রাসেল (২৫) নামে এক বিমানযাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ দল। মাত্র চার দিনের ব্যবধানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও সোনা আটকের ঘটনা ঘটল।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার বলেন, আটক সোনার বর্তমান বাজার মূল্য দুই কোটি টাকার মতো। রাত সাড়ে নয়টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন রাসেল। 

গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে তাকে আটক করা হয়। পরে তার হাত ব্যাগ তল্লাশি করে এসব সোনা উদ্ধার করা হয়। তিনি এক কেজি ওজনের চারটি সোনার বার কেটে বেশ কয়েকটি টুকরা করেছিলেন। 

এসব টুকরা ছয়টি মোবাইল সেটের ব্যাটারি রাখায় জায়গায় বসিয়েছিলেন। এর পর কালো স্কচটেপ দিয়ে পেঁচিয়ে হাত ব্যাগে করে সোনার টুকরাগুলো পাচার করছিলেন রাসেল। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

সবশেষ গত ২৩ ডিসেম্বর ছয় কেজি সোনাসহ দুই মালয়েশিয়ানকে গ্রেপ্তার করেন ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে