,

বসনিয়ার শিশুদের সাহায্যার্থে মেসি

news-image

দাতব্য কাজে লিওনেল মেসির অংশগ্রহণ নতুন কিছু না। ইউনিসেফের শুভেচ্ছা দূত তিনি। শিশুদের পাশে দাঁড়ান নিয়মিত। অর্থ সাহায্য দেয়ার রেকর্ড আছে। আছে হাইতির মতো দেশে গিয়ে আক্রান্তদের পাশে দাঁড়ানোর ইতিহাসও। এবার আরেকটি মানবিক কাজের জন্য শিরোনাম হয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক ও বার্সেলোনা সুপারস্টার। বসনিয়ার একটি হাসপাতালের তহবিল সংগ্রহের নিলামের জন্য সই করা নিজের একটি জার্সি পাঠিয়েছেন মেসি।

বসনিয়ার শহর ত্রাভনিকে একটি নিলাম হবে হাসপাতালের শিশু বিভাগের উন্নতির তহবিল গঠনের জন্য। সেখানে উঠবে ফিফার চার বারের বিশ্ব বর্ষসেরা ফুটবলার ব্যালন ডি'অর জয়ী মেসির জার্সি। হাসপাতালের ওই বিভাগের সরঞ্জাম কেনার জন্য তহবিল দরকার। মানবাধিকার অ্যাকটিভিস্ট জেসমিন ফাইকিচ জানিয়েছেন, মেসির জার্সির পাশাপাশি আরো কয়েকজন ক্রীড়িবিদের জার্সি উঠবে নিলামে।

কিভাবে মেসির সাথে যোগাযোগ হলো বসনিয়ার এই হাসপাতালের? জেসমিন জানিয়েছেন, কাতালান একজন মানবাধিকার কর্মীর সাথে তার যোগাযোগ ছিল। তার মাধ্যমেই যোগাযোগ হয়েছে। এটা শিশুদের জন্য শুনে মেসি সমর্থনের হাত বাড়িয়ে দেন। পাঠিয়ে দেন তার স্বাক্ষরিত একটি জার্সি। এই নিলামে মেসির জার্সি নিশ্চয় বড় এক মূল্য পাবে। নিলামে আরো থাকছে ক্রোয়েশিয়ার রিয়াল মাদ্রিদ খেলোয়াড় মাতেও কোভাচিচ, বসনিয়ার এএস রোমা খেলোয়াড় এডিন ডেকো ও মিরালেম পিয়ানিকের জার্সি।

এ জাতীয় আরও খবর

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী

আজ পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক

১ এপ্রিল থেকে জাপানে কর্মী নিয়োগ শুরু

আগাম ভোটে উৎসাহ দিতে যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ কর্মসূচি

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা