,

আখাউড়ায় আ’লীগ মেয়র প্রার্থীর ইশতেহার ঘোষণা

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তাকজিল খলিফা কাজল নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মেয়রের রাধানগর এলাকার বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে মেয়র প্রার্থী তাকজিল খলিফা কাজল জানান, চার বছরের কম সময়ে তিনি ২০ কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড করেছেন, যা নজির সৃষ্টি করেছে। তার উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে শহরের সড়কগুলোতে লাগানো প্রায় ১৬শ’ সড়ক বাতির কথা তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন টোয়েন্টিটোয়েন্টিওয়ান এর কর্মসূচীগুলোকে তিনি ফলো করছেন জানিয়ে বলেন, এরই ফলশ্রুতিতে আখাউড়াতে ভিশন টোয়েন্টিটোয়েন্টিফোর ঘোষণা করা হয়েছে। এ পৌরসভার ২৫ বছর পূর্তিতে ১৫ হাজার দক্ষ প্রশিক্ষিত সুনাগরিক গড়ে তোলারও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

ইশতেহারে তিনি যানজট ও মাদক মুক্ত পৌরসভা গড়ে তোলাসহ ২০টি প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেন। এ সময় তার সঙ্গে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কাশেম ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ ভূঁইয়া বাদল, আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে