বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে বোমা নিস্ক্রিয়করণের দৃশ্য (ভিডিও)

news-image

রাজধানীর শাহ আলী থানা এলাকার জেএমবি’র একটি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে জেএমবি’র সাত সদস্যকে আটক করেছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে গ্রেনেড ও বিস্ফোরক উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। আর এসব উদ্ধারকৃত বোমা পর্যায়ক্রমে একে একে নিস্ক্রিয়করণ করে ডিসপোজাল ইউনিট।
বৃহস্পতিবার ভোররাত থেকে মিরপুর-১ সেকশনে ব্লক এ’র নয় নম্বর বাসায় এ অভিযান চলছে। র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা বিভাগের ৫টি দলের কয়েক’শ সদস্য এ অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেওয়া বম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান এডিসি সরোয়ার হোসেন বলেন, হোসনি দালানের ঘটনায় সম্পৃক্ত সন্দেহে বুধবার (২৩ ডিসেম্বর) একজনকে আটক করা হয়। তার কাছ থেকে তথ্য পেয়ে ভোররাত থেকে আমরা ওই বাসায় অভিযান চালাই।
‘আমরা জানতে পারি, ওই বাসায় গ্রেনেড তৈরি করা হয়। ভোর থেকে অভিযান চললেও প্রথমে আমরা বাসায় ঢুকতে পারিনি। এরপর সকাল ৭টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত চেষ্টায় আমরা প্রথমে তিনজনকে আটক করি। এরপর আটক করা হয় আরও চারজনকে।’
তিনি বলেন, ওই বাসার ছয় তলায় পাশাপাশি দু’টি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন তারা। চার মাস আগে ছাত্র পরিচয়ে তারা ফ্ল্যাট ‍দু’টি ভাড়া নেন। একটি ফ্ল্যাটে তিনজন ও অন্য ফ্ল্যাটে চারজন থাকতেন। এখানেই বোমা বানানোর কার্যক্রম চলতো।
অভিযানে দুই ফ্ল্যাটের বাথরুম, রান্নাঘর, ট্রাঙ্কসহ বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ গ্রেনেড ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ১০ রাউন্ড রাবার বুলেট ও ২টি টিয়ার শেল ব্যবহার করা হয়েছে বলে তিনি ‍জানান।

https://www.youtube.com/watch?v=X7rSpXoPaVo

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান