,

শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য : নড়াইলে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা

news-image

নড়াইল প্রতিনিধি : মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইল থানায় মানহানির মামলা করা হয়েছে। আজ বৃস্পতিবার দুপুরে নড়াইল সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন নড়াইলের নড়াগাতি থানার চাপাইল গ্রামের রায়হান ফারুকী ইমাম। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাকারিয়া মামলাটি আমলে নিয়ে জুডিশিয়াল তদন্তের নির্দেশ দিয়েছেন। ২০১৬ সালের ২ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত ২১ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীতে মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে খালেদা জিয়া স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদ সংখ্যা নিয়ে বির্তক আছে বলে মন্তব্য করেন। এ ছাড়া একই সমাবেশে বঙ্গবন্ধুর নাম উল্লেখ না করে তাকে (বঙ্গবন্ধু) ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, ‘তিনি স্বাধীনতা চাননি। পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, স্বাধীন বাংলাদেশ চাননি।’ এই বক্তব্য বিভিন্ন সংবাপত্র ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার হয়।
মামলার বাদী রায়হান ফারুকী ইমাম বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি হওয়ার শহীদদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার এ ধরনের বক্তব্যে মর্মাহত হয়ে আমি মামলাটি দায়ের করেছি।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা