,

পাঠ্যপুস্তক থেকে হিন্দু লেখকদের লেখা বাতিলের দাবি ওলামা লীগের

news-image

সব হিন্দু সংগঠন নিষিদ্ধ দাবির পর এবার পাঠ্যপুস্তক থেকে হিন্দু লেখকদের লেখা বাতিলের দাবি জানিয়েছে আওয়ামী ওলামা লীগ। জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার ওলামা লীগ একাংশের আয়োজনে ‘প্রচলিত শিক্ষানীতি বাতিলসহ ১০ দফা দাবিতে’ এক মানববন্ধন ও সমাবেশে এসব দাবি করেন সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মদ আখতার হোসেন বোখারী।

তিনি বর্তমান পাঠ্যপুস্তকে কট্টর ইসলাম বিরোধী হিন্দু ও নাস্তিক লেখকদের লেখাকে নিরঙ্কুশ প্রাধান্য দেওয়া হয়েছে বলে দাবি করে তিনি বলেন,সরকারের নতুন শিক্ষানীতিতে চারুকলার নামে নৃত্য-যাত্রা-সিনেমা-হিন্দুদের ব্রতচারী শিক্ষা চালু করা হয়েছে। যার দ্বারা কোমলমতি শিক্ষার্থীদের অশ্লীলতা ও বেহায়াপনায় ঠেলে দেওয়া হচ্ছে।

একই সঙ্গে প্রচলিত শিক্ষানীতি বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, ‘ইসলাম ধর্মের প্রতি যাদের আস্থা নেই এমন সব বামপন্থী ও হিন্দু ব্যক্তিদের দিয়ে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। অথচ এসব ব্যক্তিদের প্রণীত শিক্ষানীতি মুসলমানদের জন্য গ্রহণযোগ্য নয়।’
আখতার হোসেন বুখারী বলেন, পাঠ্যপুস্তকে প্রজনন স্বাস্থ্য শিক্ষার নামে কোমলমতি শিক্ষার্থীদের প্রকাশ্যে যৌনতা শিক্ষা দেয়া হচ্ছে। গোটা বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের ব্যাভিচার শেখানো হচ্ছে। অশ্লীলতাকে উস্কে দিচ্ছে।

মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল হাসান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. ঘবীবুল্লাহ, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি আব্দুস সাত্তার, বঙ্গবন্ধু ওলামা ফাউন্ডেশনের সভাপতি মাসুম বিল্লাহ নাফি প্রমুখ।

এর আগে বাংলাদেশে হিন্দুদের অধিকার আদায়ের সকল সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা ও তারা শেখ হাসিনা সরকারের প্রাক্তন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ থেকে বহিস্কারের দাবি জানিয়েছিল এই সংগঠনটি। সে দাবি নিয়ে বাংলাদেশের বিভিন্ন মহল থেকে প্রতিবাদের মধ্যে আজ এ দাবি জানানো হল।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা