,

সূরা ফাতিহার গুরুত্ব ও বঙ্গানুবাদ

news-image

সূরা ফাতিহা এটা কোরআনের প্রথম সূরা।কোরআনের প্রথম আয়াত নাযিল হয়েছে সূরা আলাকের প্রথম চারটি আয়াত । এর পর মুয্যামমিল ও মুদ্দাসসিরের কিছু কছিু আয়াত নাযির হয়েছে। এ সূরাগুলো পূর্ণাঙ্গ সূরা নাযিল হয়েছে পরে। সূরা হিসাবে সূরা ফাতিহা প্রথম নাযিল হয়েছে। এটা একটি ফযিলত পূর্ণ সূরাও বটে।
সূরা ফাতিহা মূলত বান্দার পক্ষ থেকে একটি দোয়া। আর পুরো কোরআন আল্লাহর পক্ষ থেকে জবাব। বান্দা দেয়া করে হে মহান প্রভু! আমাকে পথ দেখাও।জবাবে আল্লাহ পাক এই বলে সমগ্র কোরআন রেখে দেন “এই নাও সেই হিদায়েত ও পথের দিশা যে জন্য তুমি আমার কাছে আবেদন করেছ।
পবিত্র কোরআনের এই সূরার বাংলা অনুবাদ

১। প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি নিখিল বিশ্ব জাহানের মালিক।
২। যিনি পরম দয়ালু ও করুণাময়।
৩। বিচার দিবসের মালিক।
৪। আমরা একমাত্র তোমারই ইবাদাত করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাই।
৫। তুমি আমাদের সোজা পথ দেখাও।
৬। তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, যাদের ওপর গযব পড়েনি এবং যারা পথভ্রষ্ট হয়নি।
আমরা প্রত্যেক নামাযের প্রত্যেক রাকাতেই এই সূরা পড়ে থাকি। কিন্তু অর্থ জানা না থাকার কারণে আমরা নিজেরাই জানি না আমরা মহান আল্লাহ তা’য়ালার কাছে কি প্রার্থনা করছি। তাই হিদায়ের দোয়া করছি কিন্তু মন থেকে উপলব্ধি করতে পারছি না। আমাদের সবার পক্ষে সব সূরার অর্থ জানা সম্ভব না হলেও অন্তত যে সূরাগুলি আমরা প্রত্যেক নামাযে পড়ে থাকি সে সূরাগুলির অর্থ অবশ্যই জানতে হবে। মহান আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমীন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে