,

রাশিয়ায় নেমেই বিতর্কে মোদি

news-image

 রাশিয়ায় পা দিতে না দিতেই নয়া বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের জাতীয় সঙ্গীত চলাকালীনই হাঁটতে শুরু করলেন তিনি। 'গার্ড অফ অনার' নেওয়ার সময়ই এই বিপত্তি ঘটে। যদিও কর্মকর্তারা তাঁকে থামিয়ে পরিস্থিতি সামাল দেন।  এই নিয়ে বিদেশ সফরে দু’বার বিতর্কের সম্মুখীন হলেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময় বুধবার সাড়ে রাত ৯ টার দিকে মস্কো বিমানবন্দরে নামেন নরেন্দ্র মোদি। মিলিটারি ব্র্যান্ডে ভারতের জাতীয় সঙ্গীতের মাধ্যমে তাঁকে ‘গার্ড অফ অনার’-এ অভ্যর্থনা জানায় রাশিয়া। কিন্তু এই অনার নেওয়ার সময়ই বিতর্কের মুখে পড়লেন তিনি। দেশের জাতীয় সঙ্গীত শেষ হওয়ার আগেই হাঁটতে শুরু করে দেন নরেন্দ্র মোদি। খানিকটা হেঁটে চলেও যান। তারপর এক কর্মকর্তা তাঁকে সতর্ক করে থামিয়ে দেন। তখন ভারতের প্রধানমন্ত্রী ফের নির্দিষ্ট স্থানে আসেন এবং জাতীয় সঙ্গীত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকেন।

যদিও বুঝতে না পেরেই নরেন্দ্র মোদি হাঁটতে শুরু করেছিলেন বলে অনেকের মত। কেননা, জাতীয় সঙ্গীত চলাকালীন সামনের দিকে হাত দেখান এক কর্মকর্তা। মোদি হয়ত এই হাত দেখানোর অর্থ বুঝতে না পেরেই হাঁটতে শুরু করেছিলেন বলেও একাংশের মত। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা