,

চীনে কাঁচের সেতুর নামকরণে পুরস্কার ঘোষণা

news-image

মাটি থেকে ৬০০ ফুট ওপরে ঝুলন্ত সেতু৷ তাও আবার কাঁচের৷ চীনের হুনান প্রদেশে বিশ্বের সবচেয়ে বড় ও উঁচু এই কাঁচের সেতুটির নামকরণের জন্য এবার শুরু হল প্রতিযোগিতা৷ বিজয়ীকে দেওয়া হবে লক্ষাধিক টাকার পুরস্কার৷ তবে চীনা ভাষাতেই এই সেতুর নাম রাখতে হবে৷ নাম পাঠানোর শেষ তারিখ ২৯ ফেব্রুয়ারি৷ এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সামনে বেশ কিছু শর্ত রাখা হয়েছে৷ প্রথমত, ১০টির বেশি অক্ষর থাকা চলবে না৷ চিনা ভাষায় ‘বিশাল দরজা’-র মতো নাম গ্রাহ্য হবে না৷ কিংবা গ্রাহ্য হবে না কাঁচের সেতু-র মতো নাম৷Bridge-350x206
হুনান প্রদেশে তৈরি কাঁচের এই সেতুটির দৈর্ঘ্য ৪৩০ মিটার৷ এতে রয়েছে বিশ্বের সবচেয়ে ঢালু জিপলাইন এবং বাঞ্জি প্লাটফর্ম (৩০০ মিটার)৷ সেতুর এই প্লাটফর্মের মতো উঁচু প্লাটফর্ম বিশ্বে আর নেই৷ গত ৩ ডিসেম্বর সেতুটির নির্মাণ কাজ শেষ হয়৷ ২০১৬-র মে মাসের মধ্যে তা সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে৷ এই সেতুর নামকরণ মৌলিক হতে হবে৷ নামকরণের মধ্যে দিয়ে যেন ফুটে ওঠে এই সেতুটির অনন্যতা৷ সোশ্যাল মিডিয়া উইচ্যাট-এর মাধ্যমে এই নামকরণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে৷

সূত্র: কলকাতা

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে