বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের অস্তিত্ব বাংলাদেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে আইএস বা আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠনের অস্তিত্ব নেই। দেশে যেসব ঘটনা ঘটে তা জেএমবি বা জঙ্গি সংগঠনগুলোরই করা। সম্প্রতি দেশে সংঘটিত হত্যাকাণ্ডগুলো যারা ঘটিয়েছে তারা এ দেশেরই লোক।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং গত শনিবার বলেছেন, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ও আফগানিস্তানে অবস্থান জোরদারের তৎপরতা চালাচ্ছে। রাজনাথের ওই বক্তব্যের প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সোমবার এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইএস বা অন্য কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যাদের ছিটেফোঁটা যোগসূত্র থাকে, যারা এধরনের কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার চেষ্টা করে বা সদস্য সংগ্রহ করার চেষ্টা করে, তাদের গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, ‘বাংলাদেশে আইএসের কোনো তৎপরতা আছে কি না, সেটার কোনো প্রমাণ আমাদের কাছে নেই। ভারতের কাছে যদি এমন প্রমাণ থাকে, তাহলে আমরা আশা করব তারা এ-সংক্রান্ত তথ্য দিয়ে বাংলাদেশকে সহায়তা করবে।’

দেশে আইএসের কর্মকাণ্ড না থাকলেও কয়েক দিন পর পর জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে র‍্যাব-পুলিশ আইএসের নেতা বা কর্মী উল্লেখ করে যাদের গ্রেপ্তার করে, তারা আসলেই জঙ্গি কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব বিদেশি নাগরিকের এ দেশে আসা-যাওয়া আছে বা যেসব বাংলাদেশি বিদেশে থেকেছে এবং যারা বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক—সবার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নজর থাকে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো সাফল্যের সঙ্গে বিদেশি নাগরিক এবং ব্লগার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

আসাদুজ্জামান বলেন, জঙ্গিদের বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে কেউ যদি এটা নিয়ে আলাপ-আলোচনা করে বা কাউকে উদ্বুদ্ধ করে, তাহলে তাকেও ছাড় দেওয়া হয় না। সন্ত্রাস ও মৌলবাদের বিরুদ্ধে সরকার দৃঢ় অবস্থানে আছে বলে তিনি জানান। মন্ত্রী বলেন, আইএসের দেওয়া কথিত বিভিন্ন বিবৃতি বা দাবি সত্য, নাকি বিভ্রান্তিকর, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কোনো সন্দেহকে তদন্তের জন্য অমূলক ভাবা হচ্ছে না। এ পর্যন্ত বাংলাদেশে আইএসের কর্মকাণ্ড সম্পর্কে বিশ্বাসযোগ্য কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশীয় মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ অথবা বিদেশি চক্রান্ত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে। বাংলাদেশে কোনো আইএস নেই। তবে আইএসের মতো পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছে কেউ কেউ। ধর্মের নামে ইসলামের নামে মুক্তিযুদ্ধের সময়ও বিভেদ তৈরির অপচেষ্টা হয়েছে। এখনো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান