বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে আলতাফ হোসেনের গাড়িতে হামলা, আহত ২০

news-image

পটুয়াখালী কলাপাড়া পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণার সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছেন।   

মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বিপুল হালদারের লোকজন বিএনপি সমর্থিত প্রার্থী হাজি হুমায়ুন সিকদারের কর্মী-সমর্থকদের ওপর হামলা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এসময় হামলাকারীরা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনের গাড়ি বহরেও হামলা চালায়। এতে তার তার গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া আলতাফ হোসেন চৌধুরী ও তার স্ত্রী সুরাইয়া চৌধুরী গুরুতর আহত হয়েছেন।
এছাড়া হামলায় জনকণ্ঠ ও ইনডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি মোকলেছুর রহমান, যমুনা টিভির জাকারিয়া হৃদয়, বৈশাখীর টিভির জেলা প্রতিনিধি আব্দুস ছালাম আরিফ, সময় টিভির ক্যামেরা পারসন সুজন দাস, কালের কণ্ঠের ইমরান হোসেন সোহেল ও আঞ্চলিক দৈনিক ভোরের আলোর সরোজ দত্ত আহত হয়েছেন।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয় সাংবাদিকরা জানান, সকালে বিএনপি সমর্থিত কলাপাড়া পৌরসভার মেয়র প্রার্থী হাজি হুমায়ুন সিকদারের পক্ষে নির্বাচনী প্রচারণায় যান সাবেক স্বারাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। এ সময় আওয়ামী লীগ প্রার্থী বিপুল হালদারের লোকজন অতর্কিতে হামলা চালিয়ে আলতাফ হোসেনের গাড়ি ভাঙচুর করেন। এতে আলতাফ হোসেনসহ কয়েকজন আহত হন।
এছাড়া সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নিয়ে তাদের ওপরও হামলা করে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা। এতে কয়েকজন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এদিকে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেছেন, আলতাফ হোসেন চৌধুরীর গাড়ি বহরে হামলার ঘটনায় আওয়ামীলীগ দায়ী নয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বলেন, হামলার ঘটনা শুনেছি, তবে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি।

এ জাতীয় আরও খবর

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে