বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীর গরম রাখবে যেসব খাবার

news-image

শরীর গরম রাখবে যেসব খাবারশীতকালে শরীর গরম করতে পশমি কাপড়ের বিকল্প নেই। এটা বাইরের দিক থেকে শরীরকে গরম রাখতে সাহায্য করলেও কিন্তু ভেতর থেকে গরম হতে সহায়তা করে না। অথচ এমন কিছু খাবার আছে যা শীতে আপনাকে গরমের অনুভূতি এনে দিতে ভূমিকা রাখে। অনেকেই বিশ্বাস করেন, খাবারগুলো শরীরের তাপমাত্রার উপর প্রভাব ফেলে বলেই শরীর গরম হয়। এগুলো শুধু শরীর গরম রাখতেই সাহায্য করে না, হজমশক্তি বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কাজেই প্রচণ্ড শীতে ভেতর থেকে গরম হতে চাইলে ডায়েটে কিছু খাবার অন্তর্ভূক্ত করতেই পারেন।  kismis 

জেনে নিন শীতে শরীর গরম রাখতে খাবেন কোন খাবারগুলো-  

শুকনো ফল
খেজুর, এপ্রিকট এবং অন্য যে কোন শুকনো ফল স্বাভাবিকভাবেই শরীরের তাপমাত্রা বাড়াতে সাহায্য করে। কাজেই শীতে ঠাণ্ডা সমস্যাসহ আরও নানা স্বাস্থ্যগত ঝুঁকি এড়াতে এই ফলগুলো খেতে পারেন।

peper

শরীর গরম রাখবে যেসব খাবার কাঁচা মরিচ
এতে ক্যাপসাইসিন নামে এমন এক ধরনের উপাদান রয়েছে, যেটি ত্বকে এক ধরনের গরম অনুভূতি নিয়ে আসে। ফলে শীতে সহজেই গরম হয়। 

শরীর গরম রাখবে যেসব খাবারপেঁয়াজ
শরীরে ঘাম তৈরিতে সাহায্য করে পেঁয়াজ। একইসঙ্গে এটি শীতে নানা স্বাস্থ্যগত সমস্যা দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শরীর গরম রাখতেও বিকল্প নেই এই খাবারটির। 

শরীর গরম রাখবে যেসব খাবার আদা
শীতে শরীর গরম করতে আদা চায়ের বিকল্প নেই। এক কাপ চা পানেই সতেজতা ফিরে আসার পাশাপাশি শরীর হয়ে উঠে অনেক
ada গরম।

শরীর গরম রাখবে যেসব খাবার  হলুদ
প্রায় সব খাবারে ব্যবহৃত এই উপাদানটি অনেক উপকারী। এটিও শীতে শরীরকে গরম রাখতে সাহায্য করে। 

শরীর গরম রাখবে যেসব খাবারমসলাদার স্যুপ
শীতের সন্ধ্যায় এক বাটি মসলাদার স্যুপের জুড়ি মেলা ভার। চাইলে এর সঙ্গে বিভিন্ন পুষ্টি সমৃদ্ধ শাকসবজিও যোগ করতে পারেন। এই খাবারটি শুধু শরীর গরম রাখতেই সাহায্য করবে না, একইসঙ্গে বিভিন্ন পুষ্টির চাহিদাও পূরণ করে।

শরীর গরম রাখবে যেসব খাবার  কফি
সাময়িকভাবে হজমশক্তি বাড়াতে সাহায্য করে কফি। পাশাপাশি এটি শরীরে গরমের অনুভূতিও নিয়ে আসে। তাই শীতে গরম থাকতে এক কাপ কফি পান করা যেতেই পারে। তবে বেশি কফি পান শরীরের জন্য ক্ষতিকর। 

শরীর গরম রাখবে যেসব খাবারমসলা
শীতে শরীর গরম রাখতে বিভিন্ন ধরনের মসলাও সাহায্য করে। তার মানে এই নয় যে, এগুলো আপনি বেশি করে খাবেন। এতে শরীরের অনেক ক্ষতি হতে পারে। তবে সবচেয়ে ভালো হয়, যদি মসলাগুলো পানির মধ্যে দিয়ে একটু ফুটিয়ে খেতে পারেন।  
onion