,

কসবায় চতুর্থ জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্প উদ্বোধন

news-image

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরের ইমাম প্রি-ক্যাডেট স্কুলে চতুর্থ জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্প গত ২০ ডিসেম্বর রোববার উদ্বোধন করা হয়। 
সহকারি কমিশনার (ভূমি) মো. আলী আফরোজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা স্কাউট সম্পাদক মো. নজরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাফর আহমাদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, প্রধান শিক্ষক আবদুল হান্নান, মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. সৈয়দ ইমাম ও স্কাউট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
উপজেলার ৪৫টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার ৪৫জন প্রশিক্ষণার্থী এবং ১০জন প্রশিক্ষক এতে অংশ গ্রহণ করেন। 
ক্যাম্প ওন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন; আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ ডক্টর সায়ীদ মুহাম্মাদ ফারুক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন; অধ্যাপক শেখ মো. কামাল উদ্দিন, প্রভাষক মো. জয়নাল আবেদীন. সুপার মো. আবদুর রহমান সরকার, আবদুল হাই, মীর কাদিম সেতু প্রমুখ।


 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে