,

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ দিবস পালিত

news-image

দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস। দিবসটি উপলক্ষে রোববার ফজর নামাজ শেষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালিকচ্ছস্থ ১২ বিজিবি ব্যাটালিয়নের সদর দফতরে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এরপর সকাল ৮টায় ব্যাটালিয়নের সকল কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবির সদস্যদের উপস্থিতিতে কোয়ার্টার গার্ড প্রাঙ্গণে রেজিমেন্টাল পতাকা উত্তোলন, সাড়ে ৯টায় বিশেষ দরবার এবং দুপুর সাড়ে ১২টায় প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

প্রীতিভোজে ১২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মো. রোকনুজ্জামান, পরিচালক (অপারেশন) লে. কর্নেল গাজী মোহাম্মদ শরীফুল হাসান, জেলা ও দায়রা জজ মোহাম্মদ কাউসার, জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিনসহ স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও সকল বিজিবি সদস্যসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রণ করেন।

প্রীতিভোজ শেষে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গকে নগদ অর্থসহ উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে বিকেল সাড়ে ৩টায় খেলাধুলা ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের