,

নৌবাহিনীর মসজিদে ককটেল বিস্ফোরণ : আইএসপিআর

news-image

নিউজ ডেস্ক : চট্টগ্রামস্থ নৌবাহিনী ঘাঁটি ঈসা খান মসজিদে শুক্রবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সন্ধ্যায় আইএসপিআ’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুরে জুমার নামাজের পর দুইটি ককটেল বিস্ফোরিত হয়েছে। মসজিদে বাহিরের মুসল্লিরাও নামাজ পড়তে আসেন। উক্ত বিস্ফোরণে ৫/৬ জন সামান্য আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে ছেড়ে দেয়া হয়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অবিস্ফোরিত আরও কয়েকটি বিস্ফোরকসহ একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে।
উল্লেখ্য, চট্টগ্রামে নৌবাহিনীর একটি মসজিদে গ্রেনেড হামলায় অন্তত ছ’জন আহত হয়েছে। তাদের একজনের অবস্থা গুরুতর। পতেঙ্গায় ঈশা খা ঘাঁটিতে আজ শুক্রবার জুম্মার নামাজের “সুরা ফাতিহা পড়ার পরই দুটো গ্রেনেড ছুঁড়ে এই হামলা চালানো হয়েছে”পুলিশের একজন কর্মকর্তা হারুনুর রশিদ হাজারী বিবিসি বাংলাকে জানিয়েছেন। সেখান থেকে অবিস্ফোরিত তিনটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ বলছে, হামলার সময় মসজিদে দুশো জনের মতো মুসল্লি নামাজ পড়ছিল। এঘটনায় জনতা একজনে ধরে পুলিশে দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা