,

বাংলাদেশ ক্রিকেটের বিস্ময়ের বছর ২০১৫

news-image

স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতে শেষের পথে ২০১৫ সাল। এই সময়ে অনেক উত্থান-পতন দেখেছে ক্রিকেট বিশ্ব। সবচেয়ে বড় উত্থানটা হয়েছে বাংলাদেশের। ওয়ানডে ক্রিকেটের নতুন পরাশক্তি মাশরাফির বাংলাদেশ। বছরের চমক জাগানিয়া সেরা পাঁচটি দল নিয়ে এই আয়োজন।

১) বাংলাদেশের একদিনের ক্রিকেট দুর্দান্ত সাফল্য – গোটা ২০১৫ সালটাই বাংলাদেশের একদিনের ক্রিকেট দল দুর্দান্ত সাফল্য পেয়েছে। একের পর এক শক্তিশালী দলকে অবলীলায় হারিয়ে দিয়েছে তাঁরা। পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা থেকে ভারত, সবাইকে হেরেই ফিরতে হয়েছে বাংলাদেশ থেকে।

২) আফগানিস্তান সিরিজ জিতল টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়ের বিরুদ্ধেও- এক ঝলকে মনে হবে, এতে আর খবর কোথায়। জিম্বাবুয়ের মতো দলকে হারিয়েছে বলে, এত কথা কীসের! কিন্তু যারা হারাচ্ছে, তাদের নাম আফগানিস্তান। দেশটায় বেঁচে থাকাটাই অনেক। সেই তারাই কিনা দিব্যি হারিয়ে এল একটা দীর্ঘদিনের ক্রিকেট খেলিয়ে দেশকে!

৩) দক্ষিণ আফ্রিকা বিদেশে টেস্ট সিরিজ হারল দীর্ঘ ৯ বছর পর- হ্যাঁ, আজকের দিনে বিষয়টা চাট্টিখানি কথা নয় একেবারেই। আমলা, এবি ডিভিলিয়ার্সরা দিনের পর দিন প্রচুর পরিশ্রম করে একটা দল হয়ে উঠেছিলেন, যারা সত্যিই বিদেশে গেলে টেস্টে অন্তত হারে না। কিন্তু এবার বিরাটের ভারতের সামনে তারা দাঁড়াতে পারল না। সিরিজ হেরে গেল ০-৩ ব্যবধানে!

৪) রাগবি বিশ্বকাপে জাপান দক্ষিণ আফ্রিকাকে হারায়- যারা নিয়মিত রাগবির খবর রাখেন, তারা জানেন, খবরটা ঠিক কত বড়। কারণ, রাগবিতে দক্ষিণ আফ্রিকা জাপানের সামনে দানবই বটে। অথচ, টেস্ট ক্রিকেটের মতোই রাগবিতেও যে ভাগ্য সঙ্গ দিল না দক্ষিণ আফ্রিকাকে।

৫) আমেরিকায় শচীন-ওয়ার্নের অলস্টার্স ক্রিকেট – ক্রিকেটকে জনপ্রিয় করতে অনেকেই অনেকরকম চেষ্টা করেছেন। কিন্তু শচীন টেন্ডুলকার এবং শেন ওয়ার্ন দুজন এবার আমেরিকাতেও বেসবল মাঠে ক্রিকেট খেলিয়ে দিলেন বিশ্বের সেরা প্রাক্তন ক্রিকেটারদের। আমেরিকার নিশ্চয়ই মনে থাকবে চিরকাল।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা