,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের গোকর্ণ রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহমিনা আক্তার রুমি (১৪) শহরের পূর্ব পাইকপাড়া এলাকার হামদু মিয়ার মেয়ে। সে শহরের আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনায় ইকরামুল হক জয় (১৬) নামে এক যুবক আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে গোকর্ণ রোডের সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মোটরসাইকেল নিয়ে রুমি ও জয় দাঁড়িয়ে কথা বলছিল। এ সময় একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রুমি রাস্তায় ছিটকে পড়ে গিয়ে ট্রাকের নিচে পড়ে। পরে স্থানীয়রা রুমিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জয়ও আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

 

এ জাতীয় আরও খবর

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের