,

পৌর নির্বাচনে বিএনপি মাঝপথে সরে দাঁড়াবে না

news-image

আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি মাঝপথ থেকে সরে দাঁড়ানোর কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘বিএনপির পৌরসভা নির্বাচন মনিটরিং কমিটির সভা শেষে’ সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল জানান, ‘বিএনপির পক্ষ থেকে পৌর নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কয়েকটা সেল গঠন করা হয়েছে। যার মধ্যে রয়েছে একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি ও প্রতিটি বিভাগের আলাদা বিভাগীয় কমিটি। বিভাগীয় কমিটি সংশ্লিষ্ট জেলা ও উপজেলা নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং কেন্দ্রীয় কমিটি নির্বাচন কমিশনে যোগাযোগ এবং কমিশনকে চাপ দেবে।’
পৌর নির্বাচনে কিছু প্রশ্নবিদ্ধ হলেও কিছু কিছু বিধি ভালো হয়েছে বলেও জানান তিনি। নির্বাচন কমিশন এটা বাস্তবায়ন করতে পারবে কিনা রয়েছে সন্দেহ প্রকাশ করে তিনি আরো বলেন, ‘এই কমিশনের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়নি। আর আসন্ন নির্বাচন যে সুষ্ঠু হবে সেই স্বাক্ষরও রাখছে না।’ নির্বাচন উপলক্ষে দলীয় নেতাকর্মীর মামলা হামলার মাত্রাও বাড়ছে বলে দাবি করেন তিনি।

 

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা