,

হেরে গেল চেলসি

news-image


স্পোর্টস ডেস্ক : মাঝেমধ্যেই হয়তো চিমটি কেটে দেখেন নিজের শরীরে। বিশ্বাস হতে চায় না, যা ঘটছে তা সত্যি? গত মৌসুমে যে দলটা অবনমন বাঁচাতে লড়ছিল, তারাই এখন লিগে সবার ওপরে! মৌসুমের শুরু থেকে একের পর এক চমক দেখানো লেস্টার সিটি এবার চেলসিকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে। 



ঘরের মাঠে ম্যাচের ৩৩ মিনিটে মিডফিল্ডার রিয়াদ মাহরেজের উঁচু করে বাড়ানো বলে গোল করে স্বাগতিক দলকে এগিয়ে দেন দুর্দান্ত ফর্মে থাকা জেমি ভার্ডি। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।  



celsi



দ্বিতীয়ার্ধে শুরুতে মাহরেজ নিজেই ব্যবধান দ্বিগুণ করেন। বাঁদিক থেকে ইংলিশ মিডফিল্ডার মার্ক অ্যালব্রাইটনের দারুণ ক্রস ধরে ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান আলজেরিয়ার এই মিডফিল্ডার। ম্যাচের ৭৭ মিনিটে জোরালো হেডে ফরাসি স্ট্রাইকার লোইক রেমি ব্যবধান কমিয়ে লড়াইয়ের আভাস দেন। তবে বাকি সময় আর কোন গোল না হলে হারের স্বাদ নিয়েই ঘরে ফিরতে হয় মরিনহোর শিষ্যদের।    

 

celsi



এই জয়ে ১৬ ম্যাচে ৩৫ লিগের শীর্ষস্থান পুনরুদ্ধার করলো লেস্টার। আর ১৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠদশ স্থানে আছে চেলসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে