,

‘বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানই ক্ষতিগ্রস্ত হবে’

news-image

পাক-ভারত সিরিজ নিয়ে ভারতের টালবাহানা নিয়ে বিরক্ত ওয়াসিম আকরাম। সম্ভাব্য এ সিরিজের আশা ইতিমধ্যে ছেড়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খান। পাক-ভারত সিরিজ না হলে পাকিস্তান আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে বলে আগেই ইঙ্গিত দিয়েছে পিসিবি। যদিও ইতিমধ্যে বিশ্বকাপের ফিকচার হয়ে গেছে। পাকিস্তান-ভারত মুখোমুখির তারিখও ঠিক হয়ে গেছে। কিন্তু পিসিবি এখন পর্যন্ত বয়কটের কথা কিছু বলেনি। কিন্তু পিসিবি’কে এমন চিন্তা করতে নিষেধ করলেন দেশটির কিংবদন্তি বোলার ওয়াসিম আকরাম। এমনটা করলে পাকিস্তানেরই বেশি ক্ষতি হবে বলে মনে করেন তিনি। এছাড়া এমন হলে ভবিষ্যতে পাক-ভারত সিরিজের সম্ভাবনাও শেষ হয়ে যাবে বলে মনে করেন তিনি। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসির আয়োজন। পাকিস্তানের উচিত, যেকোনো মূল্যেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করাটা আখেরে আমাদের ক্ষতির কারণ হয়েই দাঁড়াবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলে তা পাকিস্তানের ক্রিকেটের ওপর বাজে প্রভাব ফেলবে। এমন কি ভবিষ্যতে পাক-ভারত সিরিজের সম্ভাবনাও মেষ হতে পারে।’ আর পাক-ভারত সিরেজ নিয়ে ভারতের টালবাহানা নিয়ে আকরাম বলেন, ‘আমার মনে হচ্ছে এই সিরিজের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ভারত একটু বেশিই সময় নিয়ে ফেলছে।’ তিনি মনে করেন, সন্ত্রাসবাদের সমস্যা এমন একটা বিষয় যা ক্রিকেট খেলা কিংবা না খেলার সঙ্গে সম্পর্ক নয়। ক্রিকেট না খেললেই যে সন্ত্রাস দূর করা যাবে, এমনটা না ভাবার পরামর্শ দিয়েছেন তিনি। পাকিস্তানের কিংবদন্তি অধিনায়ক ও বর্তমান রাজনীতিবিদ ইমরান খানও মনে করেন, খেলাধুলার সঙ্গে সন্ত্রাসাবদের কোনো সম্পর্ক নেই। খেলা বন্ধ করলেই যে, সন্ত্রাস বন্ধ হয়ে যাবে এমনটা ভাবতে নারাজ তিনি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা