,

নকআউট পর্বে চ্যাম্পিয়ন বার্সার মোকাবেলা করবে আর্সেনাল , ওয়েস্ট ইন্ডিজের জরিমানা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের ১৬ টি দলের ড্র আজ সম্পন্ন হয়েছে। এ ড্র মোতাবেক কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে হলে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে লড়তে হবে দারুন ফর্মে থাকা ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনালের সঙ্গে। ওই লড়াইয়ে জয়লাভ করতে পারলেই শেষ আটে নাম লেখাতে পারবে কাতালানরা। এদিকে ম্যানচেস্টার, ইউনাইটেড ও সিটিকে টপকে গতকাল রোববার ঘরোয়া লিগে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠেছে গানাররা।

উয়েফা সদর দপ্তর নিয়নে আজ অনুষ্ঠিত নক আউট পর্বের ড্রয়ে ফরাসি হেভিওয়েট প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) প্রতিপক্ষ হিসেবে নাম উঠেছে ২০১২ সালের চ্যাম্পিয়ন আরেক ইংলিশ ক্লাব চেলসির। পেপ গার্দিওলার বায়ার্ন মিউনিখ মোকাবেলা করবে গত বছরের ফাইনালিস্ট জুভেন্টাসের।
রেকর্ড সংখ্যক ১০টি শিরোপা জয় করা স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ রোমা। আর ম্যানচেস্টার সিটি মোকাবেলা করবে ইউক্রেনের ফুটবল পরাশক্তি ডায়নামো কিয়েভের।
আগামী ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখ থেকে মার্চের ১৬ তারিখের মধ্যে সম্পন্ন হবে ১৬ দলের নকআউট পর্ব।

 

 

ওয়েস্ট ইন্ডিজের জরিমানা 

অস্ট্রেলিয়ার কাছে প্রথম টেস্টে হারের পরে হোবার্টে ধীর গতির ওভার রেটের জন্য সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।03


হোবার্টে অনুষ্ঠিত প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে মাত্র তিনদিনের মধ্যেই ইনিংস ও ২১২ রানে বিধ্বস্ত হয়ে ওয়েস্ট ইন্ডিজ এমনিতেই বেশ মানসিক অস্বস্তিতে আছে। তার উপর এই জরিমানা নতুন করে দু:শ্চিন্তায় ফেলেছে ক্যারিবীয়দের। টেস্টের প্রথম দিনে নির্ধারিত ৯০ ওভারের থেকে তিন ওভার কম করায় ম্যাচ রেফারী ক্রিস ব্রড ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা করেন। জরিমানা বাবদ প্রত্যেক খেলোয়াড়কে প্রতি ওভারের জন্য ম্যাচ ফি’র ১০ শতাংশ করে সর্বমোট ৩০ শতাংশ ও অধিনায়ক জেসন হোল্ডারকে ৬০ শতাংশ অর্থ গুনতে হবে।


আইসিসি’র আইনানুযায়ী এক বছরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ যদি আবারো হোল্ডারের অধীনে এই একই অপরাধ করে তবে দ্বিতীয় শাস্তির কারনে তাকে নিষেধাজ্ঞার খড়গে পড়তে হবে। হোল্ডার নিজের উপর আনীত অভিযোগ মেনে নেয়ায় এক্ষেত্রে শুনানীর আর কোন প্রয়োজন হয়নি।
আগামী ২৬ ডিসেম্বর তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে বক্সিং ডে টেস্টে মেলবোর্নে দুই দল মুখোমুখি হবে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা