,

সৌদি আরবে নির্মাণ হচ্ছে প্রথম সিনেমা হল

news-image

সংরক্ষণশীল সৌদি আরব প্রথমবারের মতো দেশটিতে সিনেমা হল নির্মাণের ঘোষণা দিয়েছে। রাজধানী রিয়াদে এ সিনেমা হল নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে বলে রোববার দেশটির সিনেমা কমিটি জানিয়েছে। আলআরাবিয়া নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদে সিনেমা হল নির্মাণের জন্য সিনেমা কমিটি প্রাথমকিভাবে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। ইসলামি মূল্যবোধ ও সৌদি আরবের ঐতিহ্য অনুযায়ী সিনেমা হলের কার্যক্রম পরিচালিত হবে। 

ধর্মীয় নিষেধাজ্ঞার কারণে সৌদি আরবে কোনো সিনেমা হল নেই। দেশটির তরুণরা সিনেমা হলের দাবিতে প্রচারণা চালিয়ে আসছে। সৌদিতে সিনেমা হল নির্মাণের ঘোষণা এমন এক সময় দেয়া হলো যার একদিন আগে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পায় সৌদি নারীরা। নির্বাচনের সর্বশেষ তথ্য অনুযায়ী অন্তত ১৮ নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১