,

সাত খুনের মামলায় : চাইলে আরও তদন্ত করতে পারবে পুলিশ

news-image

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী  সেলিনা ইসলাম বিউটির করা আবেদনের নিষ্পত্তি করে দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ এক আদেশে এই নিষ্পত্তি করেন। এতে বলা হয়, প্রয়োজন মনে করলে যে কোনো মামলায় অনুমতি ছাড়াই অধিকতর তদন্ত করার সুযোগ পুলিশের রয়েছে। এর ফলে অভিযোগপত্র হয়ে যাওয়ার পরও সাত খুনের মামলায় অধিকতর তদন্ত বা আসামিদের জিজ্ঞাসাবাদ করার আইনি সুযোগ নিয়ে অস্পষ্টতার অবসান হলো। এজাহারভুক্ত পাঁচ আসামিকে বাদ রেখে পুলিশের দেয়া অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি জানিয়েছিলেন বিউটি। তার ওই আবেদন নিম্ন আদালতে খারিজ হয়ে যাওয়ায় অধিকতর তদন্ত চেয়ে হাইকোর্টে আসেন তিনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ