,

১২২ রানের বড় জয নিউজিল্যান্ডের

news-image

স্পোর্টস ডেস্ক : কুমার সাঙ্গাকারা পরবর্তী যুগের ক্রিকেটের প্রথম পরীক্ষাটাই হার দিয়ে শুরু করলো ম্যাথিউস- চান্দিমালরা। ডানেডিনে শ্রীলঙ্কাকে ১২২ রানের বড় ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগরিক নিউজিল্যান্ড।  

চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য লংকানদের সামনে ৪০৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয়ার পর ১০৯ রান তুলতেই তিন উইকেট তুলে নেয় কিউইরা। পঞ্চম দিনে সফরকারী ব্যাটসম্যানরা প্রতিরোধের চেষ্টা চালালেও স্বাগতিক বোলারদের নৈপুণ্যে ইনিংস বড় করতে না পারাতেই শেষ পর্যন্ত হার মানতে হয় তাদের।
 
দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার হয়ে দীনেশ চান্দিমাল ৫৮, কুশাল ম্যান্ডিস ৪৬, কিথুরুয়ান ভিথানাগে ৩৮, দিমুথ করুনারত্নে ও মিলিন্দা শ্রীরিবর্ধনে ২৯ রান করে করেন। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ২৮২ রানে থেমে যায় লঙ্কানদের ইনিংস। ফলে প্রথম টেস্টে ১২২ রানে বড় জয় পায় নিউজিল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন টিম সাউদি। দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার ও নিল ওয়াগনার। ম্যাচ সেয়ার নির্বাচিত হয়েছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মার্টিন গাপটিল।

এর আগে প্রথম ইনিংসে মার্টিন গাপটিলের সেঞ্চুরিতে ভর করে নিউজিল্যান্ড সংগ্রহ করে ৪৩১ রান। জবাবে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয় ২৯৪ রানে। এরপর কিউইরা তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২৬৭ রান তুলে ইনিংস ঘোষণা করে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ