,

নায়ক সঙ্কটে পপি!!!

news-image

বিনোদন প্রতিবেদক : সাদিকা পারভীন পপি ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা যিনি একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। অনেকদিন থেকেই তিনি বড় পর্দা থেকে দূরেই রয়েছেন তিনি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রীর হাতে বর্তমানে তেমন কাজ না থাকার বিষয়টি সত্যিই ভাবিয়ে তুলছে চলচ্চিত্র সংশ্লিষ্টদের। এটা হয় তো পপিকেও ভাবিয়ে তোলে। যদিও পপি বলেছেন, ‘এ জীবনে অনেক পেয়েছি। এখন নিজের জন্য কিছুটা সময় বের করে নিজেকে দিতে চাই। আর যে ধরনের চলচ্চিত্রের প্রস্তাব পাই তা না করাই ভাল মনে করছি।’ তবে পরিচালকরা বলছেন ভিন্ন কথা। অনেকে পপিকে নিয়ে কাজ করতে চাইলেও হচ্ছে হবে করেও হচ্ছে না। এর কারণও জানা গেল। এতে পপির কোনো দোষ না থাকলেও দোষটা সময়ের। বেশ ক’জন জানিয়েছেন, একসময় পপি অভিনয় করতেন রুবেল, শাকিল খান, মান্না, ফেরদৌসদের সঙ্গে। কিন্তু এদের বেশিরভাগ নায়কই এখন আর অভিনয় করছেন না। অন্যদিকে নতুন নায়ক আরিফিন শুভ, বাপ্পি, সাইমনরাও পপির সঙ্গে মানানসই নন। এ কারণেই পপিকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে পারছেন না পরিচালকরা।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের