,

মুখ খুললেন মেসি!

news-image

স্পোর্টস ডেস্ক : ফুটবল মাঠে ও মাঠের বাইরে সর্বত্রই শান্ত স্বভাবের ফুটবলার লিওনেল মেসি।তবে অযাচিত সমালোচনায় অতিষ্ঠ এই ফুটবলার এবার কঠোর ভাষায় তার সমালোচকদের বিরুদ্ধে মুখ খুললেন তিনি। দেশের জন্য কিছু জিততে না পারার কারণে আর্জেন্টাইনরাই মেসির সমালোচনা করে। ‘মেসি আর্জেন্টিনার জার্সিকে বার্সেলোনার জার্সির মতো আপন মনে করে না’, ‘মেসি জাতীয় সঙ্গীত বাজার সময় চুপ করে থাকে কারণ সে এটাকে অনুভব করে না’ এমন সব অযাচিত সমালোচনার সম্মুখীন হতে হয়েছে দীর্ঘদিন ধরে মেসিকে। এই সব সমালোচনায় অতিষ্ঠ মেসি অবশেষে কঠোর ভাষায় এক হাত নিয়েছেন।

টিওয়াইসি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, আমি খুব বিরক্ত হয় যখন মানুষ বলে আরো বেশি কিছু করতে। আমরা অনেক ভাগ্যবান যে কোপা ও বিশ্বকাপের ফাইনালে খেলেছি, কিন্তু তারপরেও মানুষ মনে করে আমরা কিছুই করি না। যারা এমন ভাবে তাদের ছাপার অযোগ্য ভাষায় গালি দিয়ে মেসি বলেন, তাদের কথায় কোনো কিছু যায় আসে না। আমরা জিততে পারিনি, কিন্তু আমরা ফাইনালে গেছি। শেষ ষোলোতে বাদ পড়িনি। জাতীয় সঙ্গীত প্রসঙ্গেও সমালোচকদের একহাত নিয়েছেন তিনি। মেসি বলেন, জাতীয় সঙ্গীত অনুভব করতে সেটা গাইতেই হবে এমন নয়। আমি খুব বিরক্ত হই যখন মানুষ কোনো কিছু না ভেবেই সমালোচনা করে। আমি অবশ্যই কারো কথায় প্রভাবিত হয়ে জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করবো না। এটা অনুভব করতে এটা গাওয়ার প্রয়োজন নেই। আমি মনে করি সবাই নিজস্ব ধরণে বিভিন্ন বিষয় অনুভব করে। সূত্র: গোল.কম।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা