,

ঘুমন্ত স্ত্রীর গায়ে গরম পানি : মারাই গেলেন শাহেরা!

news-image

টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে পরাস্ত হলেন গৃহবধূ শাহেরা খাতুন (২৮)। গত ৬ ডিসেম্বর পারিবারিক কলহের জের ধরে পাষণ্ড স্বামী ঘুমন্ত অবস্থায় তার গায়ে গরম পানি ঢেলে ঝলসে দেয়।

সে সময় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছিলেন, শাহেরার শরীরের ২০ শতাংশই পুড়ে গেছে।

বৃহস্পাতবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এই গৃহবধূর করুণ মৃত্যু হয়। শাহেরা দুই সন্তানের জননী।

৬ ডিসেম্বর সকালে রাজধানীর হাজারীবাগে এমন বর্বরোচিত ঘটনা ঘটে। সামান্য ঝগড়া-বিবাদের জেরে ঘুমন্ত স্ত্রীর গায়ে গরম পানি ঢেলে দেন পাষণ্ড স্বামীর ইউসুফ মোহন। ইউসুফের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরে। 

ওইদিন সকালেই ঝলসে যাওয়া শাহেরাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান তার স্বজনেরা।

ওইদিন শাহেরার বড় বোন তসলিমা খাতুন বলেছিলেন, ৬ বছর আগে ইউসুফ মোহনের সঙ্গে বিয়ে হয় শাহেরার। তারা হাজারীবাগের এনায়েতগঞ্জে একটি ভাড়া বাসায় থাকত। তিনি নিজেও (তসলিমা) আশপাশেই থাকেন। তিনমাস ধরে মোহন ও শাহেরার মধ্যে দাম্পত্য কলহ চলছে। 

তসলিমা বলেন, ‘সকালে ঘুমন্ত অবস্থায় শাহেরার শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেয় ইউসুফ। এ সময় শাহেরার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা হয়।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে