,

ইউনাইটেড হাসপাতালে ভাঙচুর

news-image

রোগীর যথাযথ অবস্থা স্বজনদের না জানানোর অভিযোগে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

রোগীর কয়েকজন স্বজনের অভিযোগ, ১৫ নভেম্বর বাইপাস সার্জারি হয় আবদুল বারীর। অস্ত্রোপচারের তিন দিন পর রোগীর নিউমোনিয়া হয়েছে জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভেন্টিলেশন দিয়ে রাখে। বৃহস্পতিবার রোগীর অবস্থা জানতে চিকিৎসক জাহাঙ্গীর আলমের শরণাপন্ন হলে তিনি আরো কিছুদিন অপেক্ষা করতে বলেন।

ওই সময় ক্ষিপ্ত হয়ে রোগীর স্বজনরা হাসপাতালের নিচতলায় ভাঙচুর চালায় বলে অভিযোগ করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


রোগীর ছোট ভাই অ্যাডভোকেট আবদুর রহমান হাওলাদার হাসপাতালে ভাঙচুরের ঘটনাটি অস্বীকার করে বলেন, ‘অপারেশন সাকসেস হয়েছে, তাঁর (আবদুল বারী) ইনফেকশন ছিল না। লাঞ্চে ইনফেকশন থাকলে তাঁর অপারেশন হয় না, বাইপাস হয় না। কিন্তু এনারা এটা করে। নিউমোনিয়া হইয়ে, কিডনিতে এফেক্ট, লাঞ্চ শেষ। এখানে চিকিৎসার নামে, মানবসেবার নামে বাণিজ্য করা হচ্ছে।’

এদিকে গতকাল রাতেই ঘটনাস্থলে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

ঘটনাটি ন্যক্কারজনক উল্লেখ করে আনিসুল হক বলেন, ‘রোগীর স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির কারণেই এ ঘটনা ঘটেছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে