,

ঝাড়ু হাতে রাস্তায় টানজানিয়ার প্রেসিডেন্ট

news-image

স্বাধীনতা দিবসে ঝাড়ু হাতে প্রাসাদ থেকে বেরিয়ে পড়েছেন টানজানিয়ার প্রেসিডেন্ট। নিজের হাতে পরিস্কার করেছেন রাস্তাঘাটের ময়লা। তার সঙ্গে এই শুদ্ধি অভিযানে যোগ দিয়েছেন রাজধানী দার এস সালামের হাজার হাজার মানুষ। খবর বিবিসির।
 
পূর্ব আফ্রিকার দেশ টানজানিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট জন মাগুফুলির আরেক নাম দ্যা বুলডোজার। কারণ তিনি তার কাজ নিয়ে ধানাইপানাই করেন না। কথা বলেন সরাসরি। দেশ থেকে দুর্নীতি উৎখাতের জন্য প্রতিজ্ঞা করেছেন জনগণের কাছে। ক্ষমতা গ্রহণ করেই মি. মাগুফুলি কলমের এক খোঁচায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জাকঁজমকে কাটছাঁট করেছেন। বাতিল করে দিয়েছেন সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ আর গানের কনসার্ট। 
তিনি বলছেন, 'অপব্যয় করার মতো অর্থনৈতিক অবস্থা তার দেশের নেই। দেশ যখন কলেরা প্রাদুর্ভাবে পর্যুদস্ত কথকন এত অর্থ ব্যয় করার কোনো যুক্তি নেই।' প্রেসিডেন্ট মাগুফুলি দায়িত্বভার গ্রহণ করেন গত অক্টোবর মাসে। এরপরই সরকারি ব্যয় সংকোচনের লক্ষ্যে তিনি বেশ কিছু পদক্ষেপ নেয়ার ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা