,

বিমান হামলায় আইএসের ‘অর্থপ্রধান’ নিহত

news-image

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ‘অর্থপ্রধান’ মুওয়াফফাক মুস্তাফা মোহাম্মেদ আল-কার্মুশ ওরফে আবু সালাহ নিহত হয়েছেন।
মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বাগদাদ থেকে এক ভিডিও কলে আবু সালাহ’র নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি মার্কিন সেনাবাহিনী।
শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি ওই বিমান হামলা হয়। এতে আবু সালাহ ছাড়াও সংগঠনটির আরও দুই জ্যেষ্ঠ নেতা বিমান হামলায় নিহত হয়েছেন। তারা হলেন- আবু মারিয়াম ও আবু ওয়াকম্যান আল তিউনিস।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সন্ত্রাসবিরোধী কালো তালিকায় আবু সালাহ’র নাম ছিল। সেখানে তাকে একজন ইরাকি নাগরিক হিসেবে নথিভুক্ত করা হয়েছে, যার জন্ম ১৯৭৩ সালে।
মার্কিন নেতৃত্বাধীন এই জোট গত এক বছরের বেশি সময় ধরে ইরাক ও সিরিয়ায় আইএস এর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে। সম্প্রতি লিবিয়াতেও তাদের বিমান হামলায় এক আইএস নেতা নিহত হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা