,

এবার গণপিটুনিতে দিনাজপুরে দুই জন নিহত

news-image

দিনাজপুর : নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে আট ডাকাত নিহতের পর এবার দিনাজপুরে ফিলিং স্টেশনে ডাকাতির সময় গণপিটুনিতে দুই ‘ডাকাত’ নিহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে দিনাজপুরের নতুন ভূষি এলাকার তৃপ্তি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

এ সময় একটি পিস্তল ও তিনটি মোটরসাইকেলসহ আরও চার ডাকাতকে আটক করে করেছে পুলিশ।

ফিলিং স্টেশনের মালিক গোপাল আগরওয়ালা জানান, রাত ৯টার দিকে একদল ডাকাত কয়েকটি মোটরসাইকেল নিয়ে তার ফিলিং স্টেশনে হামলা চালিয়ে চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

ফিলিং স্টেশনের লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ছয় ডাকাতকে ঘিরে ফেলে। পরে গণপিটুনি দিলে ডাকাতরা গুরুতর আহত হন। আহতদের দিনাজপুর মেডিকেল হাসপাতলে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক দুই ডাকাতকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম খালেকুজ্জামান জানান, নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আমি কাহারোলের মন্দিরে বোমা বিস্ফোরিত স্থানে আছে। ডাকাতি ও ডাকাত নিহতের ঘটনাটি শুনেছি।’

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে দোকানে ডাকাতির সময় বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে আট ডাকাত নিহত হন। এ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে আবারও গণপিটুনিতে দুইজন নিহত হল।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ