,

করিম বেনজেমাকে বহিষ্কার করেছে ফ্রান্সের ফুটবল কর্তৃপক্ষ

news-image

স্পোর্টস ডেস্ক : তারকা স্ট্রাইকার করিম বেনজেমাকে ফ্রান্সের জাতীয় ফুটবল দল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করেছে সেদেশের ফুটবল কর্তৃপক্ষ। দলের সতীর্থ খেলোয়াড় মাথিউ ভালবুয়েনাকে ‘সেক্স টেপ’ দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগ তদন্ত শুরু হওয়ায় তাকে এ শাস্তি দেয়া হয়েছে।

ব্ল্যাকমেইলিংয়ের এই ঘটনায় বেনজেমার বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। এই পুলিশি মামলা শেষ না হওয়া পর্যন্ত রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার দেশের হয়ে খেলবেন না বলে জানিয়েছে ফরাসি ফুটবল সংস্থা।

বেনজেমা অবশ্য শুরু থেকেই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন। বহিষ্কারাদেশ অনির্দিষ্টকালের জন্য হওয়ায় দেশের মাটিতে ইউরোর আগামী আসরে তার খেলার সম্ভাবনা হুমকির মুখে পড়ে গেল।

 এফএফএফ সভাপতি নোয়েল লে গ্রায়েত জানান,  বেনজেমাকে বহিষ্কার করাটা তার ‘ব্যক্তিগত সিদ্ধান্ত’। বিষয়টি জাতীয় দলের কোচ দিদিয়ে দেশমকেও জানিয়েছেন তিনি। সেক্ষেত্রে জুনেও যদি একই পরিস্থিতি থাকে তাহলে ২০১৬-এর ইউরো কাপেও খেলা হবে না এ ফরাসী স্ট্রাইকারের।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা