,

এশিয়ার সবচেয়ে আবেদনময়ী নারী

news-image

যুক্তরাজ্যের একটি সাময়িকীর বার্ষিক জরিপে আবারও এশিয়ার সবচেয়ে আবেদনময়ী নারী নির্বাচিত হয়েছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। এ নিয়ে গত চার বছরের মধ্যে তিনবার এশিয়ার সবচেয়ে আবেদনময়ী নারী হলেন প্রিয়াঙ্কা। লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’ প্রতি বছর এশিয়ার সবেচেয়ে আবেদনময়ী ৫০ নারীর তালিকা প্রকাশ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বব্যাপী ভোটের মাধ্যমে এ তালিকা করা হয়। সম্প্রতি আমেরিকান টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’তে এফবিআই এজেন্টের ভূমিকার অভিনয় করে সাড়া জাগানো প্রিয়াঙ্কা আবারও এশিয়ার সবচেয়ে আবেদনময়ী নারী নির্বাচিত হয়ে স্বভাবতই ভীষণ উচ্ছ্বসিত। 2310015


এক প্রতিক্রিয়ায় ৩৩ বছর বয়সী এ অভিনেত্রী ও গায়িকা বলেছেন, “শিরোপা ধরে রাখতে পেরে আমি খুবই খুশি। নিজেকে সত্যিই সেক্সি লাগছে এবার! আমাকে যারা ভোট করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। আমার মাঝে ‘সেক্সি’ অনুভব এনে দেওয়ায় ‘ইস্টার্ন আই’কেও ধন্যবাদ, অন্তত আরও একবার।” ‘ইস্টার্ন আই’য়ের এ তালিকায় এবার গত বছরের চেয়ে একধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী সানায়া ইরানি। তিন নম্বরে রয়েছেন দ্রষ্টি ধামি। তালিকায় বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন স্থান পেয়েছেন চারে। এছাড়া পাঁচে ক্যাটরিনা কাইফ, ছয়ে নিয়া শর্মা, সাতে কারিনা কাপুর, আটে গৌহর খান, নয়ে সোনম কাপুর ও দশম স্থানে পাকিস্তানের মাহিরা খান। ৪৮ বছর বয়সী মাধুরী দীক্ষিত রয়েছেন ৪৪ নম্বরে এবং তালিকায় তিনিই সবচেয়ে বেশি বয়সী। শ্রদ্ধা কাপুর রয়েছেন ১৯ নম্বরে। বিপাশা বসু রয়েছেন ২৫ নম্বরে। আলিয়া ভাট ২৭ নম্বরে।

 

রণবীরের সামনে আমি নির্দ্বিধায় নগ্ন হতে পারি : দীপিকা 

কথাটি বলেছেন কাপুর নয়, সিং-কে নিয়ে। দুই রণবীরের প্রেয়সী। একজনের 'এক্স'। তাতে কী! যখন খোলা মনের খোলা জবাবের প্রসঙ্গ আসে, দীপিকা একেবারে অন্য মানুষ। যাকে বলে স্ট্রেট ফ্রম দ্য হার্ট। সম্প্রতি আসন্ন ছবি 'বাজিরাও মস্তানি' ছবির প্রোমোশনে সাংবাদিকদের প্রশ্নের এমনই খোলা মনে উত্তর দিলেন সুন্দরী।00224315
দীপিকা বলেন, 'রণবীর আমার বেস্ট ফ্রেন্ড। এর সঙ্গে আমার বিশেষ কথা বলার প্রয়োজন হয় না। আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল এতটাই ভালো, আমরা শুধু একে অপরের দিকে তাকাই আর বুঝে যাই আমরা কী চাই। সিনেমার ক্ষেত্রেও এটা খুব ভালো কাজ করে। ওর সামনে আমি নির্দ্বিধায় নগ্ন হতে পারি। আমার এতটাই বিশ্বাস আছে ওঁর ওপর। আমি জানি ও আমায় কোনও দিন আঘাত করবে না। এ জন্য আমি ওকে ভালোবাসি এবং শ্রদ্ধা করি।'


দিন কয়েক আগেও এমনভাবেই রণবীর কাপুরের প্রসঙ্গে বলেছিলেন, 'আমি অনুমতি না দিলে ও বিয়েই করতে পারবে না।' বছর খানেক আগে একটি জনপ্রিয় টেলিভিশন শো-তে এসে সদ্য ব্রেক আপ হওয়া রণবীর সম্পর্কে দীপিকার মন্তব্য ছিল চমকে দেওয়ার মতো। তিনি বলেন, 'ও (রণবীর কাপুর) তো কন্ডোমের বিজ্ঞাপন করতে পারে। ওগুলো ব্যবহার করতে খুব ভালোবাসে কিনা!'
তবে দুই রণবীরের মধ্যে তুলনা টানতে নারাজ তিনি। দীপিকার মতে দু' জনে দু' রকম। ফলে তুলনা টানা ভুল হবে। তবে কেমিস্ট্রি যে দু'জনের সঙ্গেই জমপেশ হয় সে নিয়ে তর্কের কোনও জায়গা নেই। 'রামলীলা' বা 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'তে দুই রণবীরের বাহুলগ্না হয়ে দর্শকদের মনেই নয়, ব্লকবাস্টারেও জায়গা করে নিয়েছেন এ মুহুর্তে বলিউডের এক নম্বর অভিনেত্রী।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে