,

আন্তর্জাতিক স্বীকৃতি পেলো বাংলাদেশের স্কুল ব্যাংকিং

news-image

নিউজ ডেস্ক : সৃষ্টিশীল স্কুল ব্যাংকিংয়ের আন্তর্জাতিক স্বীকৃতি পেলো বাংলাদেশ। বিশ্বের ১২৫টি দেশের আন্তর্জাতিক সংগঠন ‘চাইল্ড অ্যান্ড ইউথ ফাইন্যান্স ইন্টারন্যাশনাল’ এর কান্ট্রি অ্যাওয়ার্ড-২০১৫ পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ব্যাংকটির নির্বাহী পরিচালক আবদুর রহিম বৃহস্পতিবার রাতে এই পুরস্কার গ্রহণ করেন। 

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান টেলিফোনে বিষয়টি নিশ্চিত করেন।

প্রতিক্রিয়া জানতে চাইলে আতিউর রহমান বলেন, শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাংকিং সত্যি নতুন চিন্তা। তাই পদক প্রদানকালে হাউজ অব লর্ডসের লেডি সবাইকে বলেছেন, বাংলাদেশের কাছ থেকে শিখতে হবে।

বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে কাজ করার সুযোগ দেয়ার জন্য আতিউর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি সুযোগ না দিলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে ব্যাংকিং চালু করা সম্ভব হতো না।

উল্লেখ্য, বাংলাদেশ এবার ভারতকে হারিয়ে এ পদক পেলো। অন্তর্ভুক্তিমুলক অর্থনীতি নিয়ে কাজ করার জন্য গত বছর এই পদক পেয়েছিল সিঙ্গাপুর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে