,

শেষ চারের ফিকশ্চার

news-image

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার বরিশাল বুলস ও ঢাকা ডায়নামাইটসের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিপিএল তৃতীয় আসরের লীগ পর্বের খেলা। এই পর্ব থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, বরিশাল বুলস ও ঢাকা ডায়নামাইটস শেষ চারের জন্য কোয়ালিফাই করেছে।

এদের মধ্যে কুমিল্লা, রংপুর ও বরিশালের পয়েন্ট ১৪ করে। কিন্তু নেট রান রেটের হিসেবে পয়েন্ট টেবিলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স ও বরিশাল বুলস। আর ঢাকা ডায়নামাইটস চারটিতে জিতে আট পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে।

নিয়ম অনুযায়ী কোয়ালিফায়ার-১ ম্যাচে অংশ নিবে পয়েন্ট টেবিলে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা দল। সেক্ষেত্রে মাশরাফি বিন মুর্তজার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্স। এখান থেকে যারা জিতবে তারা সরাসরি ফাইনালে চলে যাবে।

আর যারা হারবে তারা এলিমিনেটর ম্যাচে বিজয়ী দলের বিরুদ্ধে কোয়ালিফায়ার-২ ম্যাচে অংশ নিবে। ওই ম্যাচে যারা জিতবে তারা ফাইনাল খেলবে। এলিমিনেটর ম্যাচে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ অবস্থানে থাকা দল অংশ নিবে। সেক্ষেত্রে বরিশাল বুলসের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস। এই ম্যাচে যারা হারবে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিবে।

শেষ চারের ফিকশ্চার

কোয়ালিফায়ার-১: কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স

(১২ ডিসেম্বর, দুপুর দুইটা)

এলিমিনেটর:    বরিশাল বুলস-ঢাকা ডায়নামাইটস

(১২ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ছয়টা)

কোয়ালিফায়ার-২: কোয়ালিফায়ার-১ এ পরাজিত-এলিমিনেটর বিজয়ী

    (১৩ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ছয়টা)

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে